![]() |
| ছবি : কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence) |
সন্ধ্যায় বেলুড়
মলয় সরকার
তাকিয়েছিলাম বেলুড় মঠের দিকে
গঙ্গার উপরে মাছের মত খেলা করছে অন্ধকার
কলা রামনাথের বেহালার ইমনের সুর
মিষ্টি নরম হাত বুলিয়ে ঘুম পাড়াচ্ছে
নীরব শান্ত নীল সময়শাবকের গায়ে
ধীরে ধীরে একটি একটি তারার জন্ম হচ্ছে
সমস্ত চিহ্ন এখন দিক হারিয়ে বাউলসঙ্গীত
নাভিচক্রের মত ভেসে বেড়াচ্ছে বিষন্ন পাখিরা
নিভন্ত বনানীর আজন্মসঙ্গী শিখরী বল্লরী
আচ্ছন্ন নীরবতায়
দেয়াসিনি প্রদোষ সন্ধ্যাপ্রদীপের শিখায়
এঁকে চলেছে গগন ঠাকুরের চিত্রকলা
পশ্চিমাকাশের ঊজ্বল ক্যানভাসে
তিলপর্ণিকা বুকে নিয়ে চোখ মেললেন নীরব স্মিতায়
স্বামী বিবেকানন্দ

.png)
.png)
No comments:
Post a Comment