1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label কৌস্তুভ গুপ্ত. Show all posts
Showing posts with label কৌস্তুভ গুপ্ত. Show all posts

Friday, October 9, 2026

বিসর্জন

 ছবি :কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence)


 বিসর্জন

কৌস্তুভ গুপ্ত


দূরে কংক্রিটের জঞ্জালের ওপারে সূর্য নামছে, একটু একটু করে

জলের উপর প্রতিচ্ছবি মিশে যাচ্ছে সদ্য ফেলা প্রতিমার সঙ্গে।

পান, মিষ্টি জলের উপর ভাসতে ভাসতে কোথায় যাচ্ছে কে জানে?

মায়ের মুখে আলো এসে পড়ে, সূর্যের শেষ কিরণ; 

মা দাঁড়িয়ে আছে ছাদে।

দশমীর পড়ন্ত বেলায় মন খারাপের বয়স হয় না।


মায়ের মুখ ধীরে ধীরে জলের তলায় তলিয়ে যায়

আসছে বছর আবার ধ্বনি চারিদিক

অথচ বিষাদের সুর মনের অলিন্দে চলতে থাকে কিছুদিন আরও।

ঢাকিদের ঘরে ফেরার পথে মায়ের কাছে প্রার্থণা— 

বছরটা যেন চলে যায় দুমুঠো খেয়ে।


কাঠামো ভেসে ওঠে ক্রেনের শুঁড়ে

সাফাই কর্মীর ঠোঁটে ভেসে ওঠে হাসি।


মা বলেন, ভাল যাবে চিন্তা নেই,

এবার তবে আসি।