1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label মহাজিস মণ্ডল. Show all posts
Showing posts with label মহাজিস মণ্ডল. Show all posts

Sunday, April 17, 2022

ঘনিষ্ঠ সম্পর্ক

ছবি : ইন্টারনেট 

 ঘনিষ্ঠ সম্পর্ক

মহাজিস মণ্ডল


সম্মুখে দাঁড়িয়ে দেখি

অন্ধকার নয়

তোমার ছায়ারা হেঁটে যায়

             দুর্বিনীত এক স্পর্ধার দিকে

অপার্থিব কিছু চাওয়ার পরে

বালুচরে ঘুমিয়ে পড়ে চাঁদ

আর তখন উত্তাল অভিসারে

পরস্পর রাত ভাঙে ঘনিষ্ঠ সম্পর্ক।

...(সমাপ্ত)...

Wednesday, January 12, 2022

অবিশ্রান্ত সুখ খুঁজি

 

ছবি  : ইন্টারনেট 

অবিশ্রান্ত সুখ খুঁজি

মহাজিস মণ্ডল

 

মেঘের আড়ালে দেখি ধুলোবালি

জীবনের আড়ালে মস্ত অসুখ

সমস্ত গান আজ বিষাদের কান্না যেন

দু'চোখে অশ্রুর টলটলে অন্ধকার শুধু

কেউ নেই কিছু নেই সব প্রান্তর ধূ ধূ

স্রোতহীন নদীতে নৌকা ভাসায় কে

কে আঁকে নক্ষত্রের গায়ে নতুন জীবন

সময়ের আগে ছুটে যায় আর কত সময়

লিখে রাখে হাজার অক্ষরের পান্ডুলিপি

ব্যথার বালুচরে তবুও প্রতিদিন অবিশ্রান্ত সুখ খুঁজি...


জোকা,কলকাতা

mahajismondal@gmail.com