প্রণয় ও যুদ্ধ
গৌতম সমাজদার
প্রণয় ও যুদ্ধ শব্দ দুটি প্রকৃতপক্ষে আলাদা শব্দ। কিন্তু চিন্তা করলে বোঝা যাবে দুটোর মধ্যে গভীর সম্পর্ক আছে। যুদ্ধ আসলে একটি সশস্ত্র সংঘাত যেটা প্রাণঘাতী এবং সম্পদেরও ক্ষতি করে। অপরপক্ষে প্রণয় হল ভালবাসার এক গভীর অনুভূতি যা মানুষকে সুখী করে। যুদ্ধকালীন অবস্থায় মানুষ তাদের জীবন ও ভালবাসার জন্য যুদ্ধ করে যা তাকে প্রণয়ে সুখী করে। যুদ্ধের সময় ভালবাসার সম্পর্ক দৃঢ় হয়। প্রণয় ও যুদ্ধ দুটি আমাদের জীবনের উল্লেখযোগ্য দিক। দুটোই সম্পর্কযুক্ত হতে পারে। যুদ্ধ মানব মনকে প্রভাবিত করে। তাতে ভালবাসার বন্ধন আরো মজবুত হয়। আর এই ভালবাসাকে অক্ষত রাখা ও প্রণয়ে তার সফলতা আনার জন্য বহু ঐতিহাসিক যুদ্ধ পৃথিবীর বুকে ঘটেছে। শুধুমাত্র সেই প্রেমকে অক্ষত রাখতে তুচ্ছ কারণেও পৃথিবী অনেক যুদ্ধ দেখেছে। যুগে যুগে আমরা দেখেছি ভালবাসা এমনই এক শক্তি যা সমস্ত বাধা বিপদকে সরিয়ে দিয়ে প্রেমের নিশান ওড়ায়। প্রয়োজনে জয় করতে পারে সমগ্র পৃথিবী। ভালবাসা দুটি মানুষের বিশ্বাস, আস্থা ও ভরসা। অনুভূতি সব মিলেমিশে এক সূত্রে আবদ্ধ হয়। দুটি মানুষ একটি মানুষও হয়ে ওঠে। অর্থাৎ একে অপরের ইচ্ছাকে যেকোন মূল্যে সফল করে। আর এই সফল করার জন্য বহু ঐতিহাসিক যুদ্ধের ঘটনা পৃথিবী দেখেছে। এক্ষেত্রে আমরা দেখেছি রোমিও জুলিয়েটের ভালবাসার সেই বিখ্যাত প্রেম কাহিনী।
এই বিয়োগান্তক প্রেমকাহিনীর সত্যতা সম্পর্কে কোন প্রমাণ পাওয়া যায়নি। শেক্সপিয়রের কালজয়ী এক উপন্যাস। এতে পরিবারের হাজার হাজার বাধা থাকা সত্ত্বেও তারা চরম শত্রুতার মুখে দাঁড়িয়েও বিবাহসূত্রে আবদ্ধ হন। পরে তারা বিষপান করে মৃত্যুবরণও করেন শুধু প্রণয়ের স্বার্থে। এছাড়া গ্রীক লেখক কালজয়ী হোমারের ইলিয়াড, ট্রয়ের যুদ্ধ। যুদ্ধে ধ্বংস হয়েছিল শহরটা, ইতিহাসে যা 'Helen of Troy'. বিশ্বসাহিত্যে সেরা সুন্দরীর আসনে হেলেন অধিষ্ঠিত। স্পার্টার রাজা মেনেলাউসের সঙ্গে হেলেনের বিবাহ হয়। কিন্তু ট্রয়ের ছোট রাজকুমার প্যারিস হেলেনের প্রেমে পাগল হয়ে গিয়ে তাকে অপহরণ করে নিজের রাজ্যে নিয়ে আসলে হেলেনকে উদ্ধারে মেনেলাউসের ভাই অ্যাগামেমননের নেতৃত্বে সুবিশাল গ্রীক সেনাদল নিয়ে ট্রয়ের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। এই ঐতিহাসিক যুদ্ধ দীর্ঘ 12 বছর ধরে চলে। যুদ্ধের সময় তারা ট্রয় রাজ্যে আগুন ধরিয়ে দেয়। ট্রয় পুড়তে থাকে। তাতে হাজার হাজার সৈন্য আর সাধারণ মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ে। জানা যায় গ্রীক বীর একলিসও হেলেনকে প্রণয় করতে চেয়েছিল। তাই তিনিও দ্রুত ছুটে যান হেলেনকে বাঁচাতে। এই সময় হেলেন নিখোঁজ হয়ে যান। জানা যায় না মেনেলাউস, যে হেলেনকে পাওয়ার জন্য এত কিছু ঘটনা ঘটালেন, শেষ পর্যন্ত পেয়েছিলেন কিনা। শুধু প্রণয়ের জন্য এত বড় যুদ্ধ ও ধ্বংসের ঘটনার উদাহরণ পৃথিবীতে আর নেই। আমরা জানি মুঘল সম্রাট আকবরের পুত্র সেলিম অনিন্দ্য সুন্দরী, রাজ্যের নর্তকী আনারকলির প্রেমে পড়ে যান। কিন্তু এক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়ান মহামতি আকবর স্বয়ং।
সেলিম আকবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন শুধুমাত্র আনারকলিকে প্রণয়সূত্রে আবদ্ধ করার জন্য। আকবরের সাথে যুদ্ধে পরাজিত হয়ে সেলিম মৃত্যুদণ্ডের শিকার হলে আনারকলি নিজের জীবনের বিনিময়ে সেলিমের প্রাণভিক্ষা করেন। কিন্তু আকবর আনারকলির সেই প্রস্তাব না মেনে আনারকলিকে জীবন্ত অবস্থায় কবর দেন। ঐতিহাসিক আরো একটি কাহিনী ক্লিওপেট্রা এবং মার্ক অ্যান্টনির সত্য প্রেমের ঘটনা আজও পৃথিবীতে বহুল আলোচিত। সুন্দরী মিশরীয় রানী ক্লিওপেট্রা তার প্রধান সেনাপতি অ্যান্টনির প্রেমে পড়ে যান তার প্রথম দর্শনেই। এই দুই প্রভাবশালী ক্ষমতাধর মানুষের বন্ধনে মিশর পৃথিবীর প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হয়ে ওঠে। কিন্তু এই প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হওয়া রোমান শাসকরা মেনে নিতে পারেননি। এই প্রেমই যে মিশরের উন্নতির কারণ, তাই তারা মনে করে। তারা প্রেমে বাধা সৃষ্টি করলে যুদ্ধ বাধে। যুদ্ধের ময়দানে শত্রুরা অ্যান্টনির মনোবল ভেঙে দেওয়ার জন্য যুদ্ধ চলাকালীনই মিথ্যা সংবাদ দেন যে ক্লিওপেট্রাকে হত্যা করা হয়েছে। এই মিথ্যা সংবাদে ক্লিওপেট্রার মৃত্যুর সংবাদ সইতে না পেরে নিজে আত্মহত্যা করেন। আবার অপরদিকে এই সংবাদ পেয়ে ক্লিওপেট্রা আত্মহত্যা করে বসেন। শুধুমাত্র ভালবাসা ও প্রণয়ের জন্য দুটি মূল্যবান প্রাণ শেষ হয়ে যায়। এই রকমের বহু কাহিনী পৃথিবীর বুকে ঘটে গেছে। অনেক ঘটনাই হয়ত লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে। আসলে একটি হৃদয়ই হতে পারে চূড়ান্ত পুরস্কার। আর প্রেমের সম্পর্ক হতে পারে সবচেয়ে বিপজ্জনক ঝুঁকি। ভালবাসা বেশী সময় থেমে থাকে না। হৃদয় সময় বা বাধার দিকে কোন মনোযোগ দেয় না এবং হারানো ভালবাসার যন্ত্রণা বা ভালবাসার জয়লাভের অনুভূতি অনুভব করার সাথে সাথে যুক্তিও পথের ধারে চলে যায়।



No comments:
Post a Comment