1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Friday, October 9, 2026

দেবী

 ছবি :কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence)
 
দেবী

শক্তি পুরকাইত


জল থেকে আমার হাত ধরে উঠে আসেনি

কোনও দেবী।

তার জলছাপ পায়ের চিহ্ন দেখি

    উঠোনজুড়ে ।

দূরে কাঠামো ভেসে গেলে

রঙ ধুয়ে যায়

মাটি গলে গলে পড়ে।

বাদ্যি বেজে উঠলে

মা খুঁজি

দৌড়ে যাই

রান্নাঘরে

শিলে বাটনা বাটার

শব্দ শুনি..

মাটির দাওয়ায়  চাঁদের আলো এসে পড়লে

গরম ভাতের গন্ধে ম-ম করে ওঠে

গোটাঘর।

শুনতে পাই  এক আশ্চর্য দেবীস্তত্র

ইয়া দেবী সর্বাভূতেষু...




No comments:

Post a Comment