1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Friday, October 9, 2026

এসো

 ছবি : কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence)

 

এসো

সুশোভন দাশগুপ্ত


কুয়াশায় ভেজা পথে, একা হেঁটে যাচ্ছে কেন কিশোর রোদ্দুর।

তার বাঁ গালে আবছা নীল জড়ুলের ছায়া,

মায়া জড়িয়েছে, তার পিঙ্গল কেশরাশি দুরন্ত আশ্লেষে।

সকালের মৃদু বাঁশি ছুটে যাচ্ছে পাহাড়ি হাওয়ার হাত ধরে।

চুম্বকের মত তার পিছু নেয় মন্দিরের ঘন্টার আওয়াজ।

আমিও রয়েছি এই চিত্রকল্পে, অনুরাগে চুপচুপে ভিজে আছি, আনখশিখর।

পাহাড়ের ঢালু পথে খেলা করে শীত বসন্তের যত মায়াবী শিশুরা।


একটু দাঁড়িয়ে যেও, দুচোখের মায়াবী পল্লবে, মেখে নিও যাবতীয় সুষমার আলো, ছায়া, বিষাদ মন্দিরা। তার পরে চলে যেও, অনির্দেশ পথে অনায়াসে।



No comments:

Post a Comment