![]() |
| ছবি : কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence) |
যুদ্ধ
সুব্রত পণ্ডিত
আমরা এখন হিংসা পুষে বাজারে বের হই
ছেলেমেয়েদের দূরত্ব বজায় রাখার অঙ্ক শিখিয়ে
স্কুলে পাঠাই
আমাদের সম্পর্কের আদান-প্রদানেে উপনিবেশিক
অর্থনীতির অলিগলি বিশ্লেষিত হয়
ক্ষমতা ও অক্ষমতার দ্বন্দ্বে রোজ ভেঙেচুরে
নিজেদের ফ্যাসিস্ট বানাই...
এরপরে আক্রান্ত হলে কাকে সমর্থন করবো ?
আমাদের ভেতরে প্রতিনিয়ত গর্জে উঠছে
হিটলার মুসোলিনির আত্মা
তৃতীয় বিশ্বযুদ্ধের মহড়ায় নিজেকে মেপে নিচ্ছি
কার ঘরে কতো গোপন অস্ত্র মজুত ?
এই অনিবার্য প্রশ্ন নিয়ে যুদ্ধ বিরোধী ইস্তাহার প্রকাশে
কবে আর মানবিক হবো ?
মনের ভেতরে যুদ্ধের ক্ষত নিয়ে বয়ে যাচ্ছে নদী...

.png)
.png)
No comments:
Post a Comment