1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Friday, October 9, 2026

তোমাকেই প্রয়োজন

 ছবি :কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence)

 

তোমাকেই প্রয়োজন

অশোক কুমার ঠাকুর


রাজনীতি তোমার জন্য নয়

বরং সাহিত্য সাধনা করো

হাতে আর কোন নিশান নয়

বরং কলমটা বাগিয়ে ধরো।


তুমি তো লড়েছো বিস্তর

দাঁড়িয়ে অন্যায়ের মুখোমুখি

পার করে জীবনের ত্রি-স্তর

না পেলে সমাজ, না হলে সুখী!


পরিবর্তন চেয়েছিলে

নেমেছিলে পথে, রেখায়, লেখায়

স্বদেশের গান গেয়েছিলে

স্বচ্ছ দৃষ্টি ছিলো, তোমার দেখায়।


অনেক হয়েছে তোমার কাজ

এবার শুধু লেখা আর লেখনী

তোমার প্রয়োজন আবার আজ

আবার লিখবে যা আজও লেখো নি।


No comments:

Post a Comment