1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Friday, October 9, 2026

ধৈর্য্যে আছি

 ছবি :কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence)


 ধৈর্য্যে আছি

সত্রাজিৎ সাঁই 

থিকথিকে ভিড়ে হারিয়ে যায় কথারা 

অনেক কথা বলার থাকে 

কাউকে বলার জন্য কিন্ত শোনার জন্য কেউ 

তেমন আর থাকে না।

#

সে মানুষ নিঃশর্ত ধৈর্য্যে থাকে 

তার জন্য অপেক্ষা রাখে 

রাখতে রাখতে কখন দিন ফুরোয় রাত ফুরোয় 

তবুও জ্যোৎস্না জাগে স্মৃতির শরীর ছুঁয়ে। 

#

আকাশের গা থেকে ভেসে আসা সুন্দর সুগন্ধ 

তাকে আকৃষ্ট করে রাখে

পাশ ঘেঁষে দাঁড়ায় 

অনেক কথা বলার থাকে কেউ শোনে না 

তবুও ধ্যৈর্যে থাকে। 


No comments:

Post a Comment