1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Friday, October 9, 2026

ভুতোর দুঃখ

 ছবি :কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence)


 ভুতোর দুঃখ 

অলকানন্দ বসু

সবাই কেনে নতুন জামা 

নতুন প্যান্ট ও জুতো,

কোন কিছুই কেনেনিকো

রেল কলোনীর ভুতো।


করোনাতে বাপ মরেছে 

মাও মরেছে জ্বরে,

পুজোর সময় আধপেটা খায়

 ভাত নেইকো ঘরে।


ভিক্ষে করে ইস্টিশনে

দু' চার পয়সা পায়,

ভাই বোনেতে সবাই মিলে

ভাগ করে তাই খায়।


কোথায় পাবে নতুন পোশাক 

খাওয়া জোটাই দায়,

ফ্যালফেলিয়ে দেখে ভূতো

পোশাক সবার গায়।


চোখের জলে ভাসে ভুতো

দুঃখে কাঁদে প্রান,

বাবা এবং মায়ের জন্য 

 মন করে আনচান।


পুজোর দিনে সবার কাটে

ঠাকুর দেখার তরে,

ভুতো কেবল ভিক্ষে করে 

চাল নেইকো ঘরে!



No comments:

Post a Comment