1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Friday, October 9, 2026

পারবে কি তুমি

 ছবি :কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence)

 

পারবে কি তুমি 

প্রদীপ কুমার দে


যদি পারো, কয়েকটা বানানভুল মাফ করে,

প্রথম কবিতার বইয়ের মত ভালোবাসো।

যদি পারো, অভিমান ভুলে হলুদ গাছের নিচে,

নিঃসঙ্গ শ্রাবন ধারার মত ঝরে পড়ো।

যদি পারো, এক নিবিড় জ্বরের রাতে 

পুড়ে যাওয়া কপালে জলপটি এঁকে দিও।

যদি পারো, পৃথিবী শুন্যতায় বিবর্ণ হয়ে গেলে,

চাঁদের ম্লান আলোয় তুমি রুপালি করে দিও।

যদি পারো, শেষ কাপে জমে থাকা চায়ে,

ঠোঁটের দাগ রেখে যেও বিদায়বেলায়।

যদি পারো, ওপরে তাকানোর দরকার নেই,

ঝুঁকে পড়ো মাটির কাছাকাছি মানুষগুলোর দিকে।

যদি পারো, কিছু দীর্ঘশ্বাস অবশিষ্ট রেখো,

অমীমাংসিত জীবনের শেষ অধ্যায়ের জন্য।




No comments:

Post a Comment