1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Friday, October 9, 2026

শব্দ

 ছবি :কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence)


 শব্দ

চৌধুরী নাজির হোসেন


এত নীরবতার মাঝে

রাত্রির চোখের কর্ণিয়া ভেদ করে

উঠে আসে কিছু শব্দ, 

আমি তাকে মুঠোয় পুরে

বাড়ি নিয়ে আসি। 


ফিরে এসে দেখি

পাঁচ আঙুলের ফাঁক দিয়ে

কখন সে গড়িয়ে গেছে ধুলোয়! 

 আর আমার বাড়িটিও চিনতে পারিনি, 

ভাঙনের শব্দে কেঁদেছিল খুব! 


অথচ আমরা গতকাল

চাঁদে পাড়ি দেব বলে

হাতে হাত রেখে শূন্যে লাফিয়ে ছিলাম। 


শব্দের রুপকল্পে

জ্যোৎস্নায় ভাসতে ভাসতে

রোমান্টিক কবিও ক্লিশে হয়ে যায়। 




No comments:

Post a Comment