![]() |
| ছবি :কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence) |
গোপন অক্ষরমালা
প্রবণ পালন চট্টোপাধ্যায়
শিশির পাতের মতো চুপকথারা হাঁটছে
আদিপর্বে পৃথিবী সৃষ্টির মতো অধ্যায়,
অক্ষরে অক্ষরে জোড়া লাগছে, আবার ভাঙছে,
ফুটন্ত তরল একবার ওপরে, একবার নীচে।
#
উথালপাথাল, তুমি উদাসীন দাঁড়িয়ে
কখনও আছো, কখনও নেই.......
তবুও, নিঃশব্দে তৈরী হচ্ছে শীতলপাটি
ঘনীভূত হচ্ছে উজান-ঢেউ।
#
সৈকত জুড়ে মরা ঝিনুকের পাশাপাশি
তুমি হাঁটছো আপন গল্প কথায়
আমি হাঁটছি পায়ে একরাশ ফেনা...
সন্ধ্যা নামছে,
বাতিঘরের আলো ছুঁয়ে গেল সিগ্যালের ডানা ----
#
তবে কি আরোও একবার আমরা.....
তাহলে এসো, গোপন অক্ষরমালা প্রকাশিত হোক।

.png)
.png)
No comments:
Post a Comment