1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Friday, October 9, 2026

ব্যথার গান

 ছবি :কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence)


 ব্যথার গান

আশিস হালদার

কালনাগিনী তোর ঠোঁটের বিষে কষ্ট সারাবো

শুধু তোকে’ই আমার চাই আর সবকিছু হারাবো।


তোর বিষের ছোঁবল সুখে আমার ভীষণ অপবাদ

আমার গোপন অভিসারে শুধু সাক্ষী ছিল চাঁদ।


তোর সর্বনাশী রূপে আমি নাইতে কেবল আসি

শুধু তোকেই ভালোবাসি আমি যন্ত্রণা বিলাসী।


তোর ছলনাময়ী হাসি আমার কাতর হওয়া মুখ

আমার হৃদয় পুড়ে যাক, তোর তাতেই ভীষণ সুখ।


আমার ঠোঁটে অসার চুমু আমি গর্বে বলিয়ান

আমার মোমগলানো রাতে বুকে বাজে ব্যথার গান।


আজ মিথ্যা মায়াভ্রমে  আমি ভ্রমর হয়েই আসি

রাক্ষসী তোর অনলে পুড়ি তবু তোকেই ভালবাসি।



No comments:

Post a Comment