![]() |
| ছবি :কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence) |
ভ্রান্তি
অরিন্দম প্রধান
আমার বুকের দিকে তাকাও
ভেসে উঠবে স্বচ্ছ মুখ
উড়ে যায় শুকনো ফুলের কুঁড়ি
পাতার আশ্রয়ে কতকাল মথ-জীবন
হারায়নি আয়নার চোখ
আরো কাছে সরে এসে দ্যাখো
কুটিরের মাঝে আমরা দুজন
খড়ের চালে একটি স্বচ্ছ কাঁচ
ভ্রান্তি ভাঙে ঢালে আলো
কাঁচের মতো ব্যাথা পাও বলে
ছুঁইনি আজও।

.png)
.png)
No comments:
Post a Comment