1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Friday, October 9, 2026

আগুন এবং আলো

ছবি :কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence)


আগুন এবং আলো 

জগন্ময় মজুমদার 

আগুন চেয়েছি 

সে আমাকে আলো দেখালো।


আলো দিয়ে তো সিগারেট ধরানো যায় না

আলো-কে কিভাবে আগুনে ফেরাবো 

ভাবতে ভাবতে দেখা হল প্রমেথিউসের  সঙ্গে 

আগুন চুরি করে ফিরছে ।


হাওয়ার স্পর্শ পেতে

স্বর্গ থেকে পৃথিবীতে আসার পথে জ্বলে উঠলো একসাথে   আগুন আর আলো। 

আগুনে পুড়িয়ে নিজে ক্রমে আমি আলোর দিকে যাই। 



No comments:

Post a Comment