1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Friday, October 9, 2026

শব্দ ও ঘুমের অ্যাকোরিয়াম

 ছবি :কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence)

 

শব্দ ও ঘুমের অ্যাকোরিয়াম

চন্দন চৌধুরী


তুমি চাইলেই সবকিছু সহজ ব্যক্তিগত; ক্যানভাস থেকে ঝাপটে উড়ে পাখি

ক্ষীণতর চিহ্ন থেকে তৈরি হয় অপার স্টেশন

আর আমি হারিয়ে যাওয়া ভূগোল থেকে পৃথিবীতে ফিরি - আমার ভেতর


তবু তোমার ভেতরে ভাঙানদী, ঢেউহীন আমি হারানোর উত্তরাধিকার

যেভাবে গানের কলি মিলিয়ে যায় বাতাসের কলাকৌশলে

বিনা নোটিশে উধাও হয় জোড়াতালি দেয়া নিরুদ্বিগ্ন দুপুর

আমিও মিশে যেতে থাকি বৈচিত্রবিহীন কুঁচকানো জড়ানো করতলে


কারণ আমি সেই কুড়িয়ে পাওয়া অভুক্ত প্রেমিক

যাকে পুষছো তুমি শব্দ ও ঘুমের অ্যাকোরিয়ামে -


No comments:

Post a Comment