1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Friday, October 9, 2026

দিনলিপি

ছবি :কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence)

 

দিনলিপি

পল্লব তেওয়ারী 


আরও একবার 

প্রশমিত প্রেম নিয়ে

উড়ে যায় ভোর

যেটুকু সজীবসত্তা 

তার কাছে হার মানে লাস্যময়ী নারী

হৃদস্পন্দনে বাজে অবাধ্য নিশ্বাস


অন্তর্জাল বুনতে থাকা প্রশান্তি

মিলিয়ে যায় শোকে,

প্রতিটি শোক থেকে শ্লোকজন্মগাঁথা

আবহসংগীতে শুনি সমুদ্ররণন


প্রজ্ঞা থেকে উঠে আসে 

দিনান্তের শেষ দিনলিপি।


No comments:

Post a Comment