1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Friday, October 9, 2026

এক্সেস অফ ফ্লো


ছবি : কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence)

এক্সেস অফ ফ্লো

সন্দীপ ঘোষ


বুকে ভীষণ বাজে তোমার ঐ কষ্টের অনুভূতি

দেখানোর শক্তিটুকু নেই, 


যত সময় গড়ায়--

চড়চড়িয়ে বাড়তে থাকে উত্তাপের পারদ 

বদলে যায় তোমার শরীরের ভাষা। 

অসহ্য হয়ে ওঠে ডাক্তারি কাগজে লেখা

এক্সেস অফ ফ্লো- এর চাপ। 


আমি এক কোণে দাঁড়িয়ে 

নিজের তলপেটে হাত বুলাই, 

অন্তর কুঁকড়ে ওঠে অনুভবে। 

কিভাবে বোঝাই তোমায়? 


চেঞ্জ করতে হবে,

চোখ মুছতে মুছতে শীর্ণকায় দেহটা যায় স্নানাগারে। 

ক্লটের পর ক্লট জড়ো হয়

উপচে উঠে টইটম্বুর রজঃপট

পিরিয়ড যেন বিদ্রোহী হয়ে ওঠে 

এক্সেস অফ ফ্লো ছেড়ে কথা বলে না। 


আমার ভেতরের নীল আকাশটা 

কালো মেঘে ছেয়ে যায়, 

বৃষ্টি নামল বলে! 



No comments:

Post a Comment