![]() |
| ছবি :কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence) |
অনুভবে তোমাকে চাই
ঊর্বী দত্ত
তোমার কথা ভাবতে ভালো লাগে,
তোমার কথা শুনতে লাগে বেশ,
তোমায় ভেবে রাত ভোর হবে,
তবুও দেখো, কাটছে না তো রেশ!
ঠিক এই কথাটাই বলতে চাইছে মন,
তুমি শুধু অনুভবে আছো,
ভবের লীলার নাইবা হলে বলি,
আচ্ছা, বেশ! এখন তবে চলি!
যাব যে, তাই বলি কি করে বল?
হাতটা ধরো, কোথায় যাবে? চলো!
তোমায় নিয়ে প্রথম অনুচ্ছেদ,
ঠিক যেন মায়াবী এক অনুপ্রবেশকারী!
সত্যি বলছো! কথা বলবে না তো!
আচ্ছা,
তবে
আড়ি আড়ি আড়ি!

.png)
.png)
No comments:
Post a Comment