1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Friday, October 9, 2026

পুবের জানালা খুলে

 ছবি :কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence)

 পুবের জানালা খুলে 

তুষার ভট্টাচার্য 


দু'চোখে  অভিমানের অশ্রু মেখে 

আর কতক্ষণ ঘুমিয়ে থাকবে

তুমি ;

দুঃখের তমস রাত্তির শেষ  হয়ে গেল; 

পুবের জানালা খুলে চেয়ে দ্যাখো -

ভোরের রুপোলি রোদ্দুর কখন 

উড়ে এসে পড়েছে তোমার 

কান্না ভেজা ফরসা মুখে চিবুকে 

স্বপ্নের  থোকা থোকা অক্ষর 

পড়ে আছে উঠোনের ঘাসে । 



No comments:

Post a Comment