1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Saturday, October 10, 2026

তৃতীয় বিশ্ব যুদ্ধ : সম্ভাবনা, বাস্তবতা, ও ভবিষ্যৎ

 ছবি :কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence)

 তৃতীয় বিশ্ব যুদ্ধ : সম্ভাবনা, বাস্তবতা, ও ভবিষ্যৎ

নিবেদিতা সাহা

লড়াই, সংগ্রাম কিংবা সংঘাত প্রভৃতি শব্দ গুলি দিয়ে যুদ্ধ শব্দের আক্ষরিক অর্থ বোঝা গেল এক কথায় যুদ্ধ বলতে বোঝায় বলপ্রয়োগের দরুন কোনো কঠিন পরিস্থিতির বিরুদ্ধে মোকাবিলা, প্রয়োজন বিশেষে কখনো সখনও সেই বলপ্রয়োগ সশস্ত্র হয়ে উঠতে পারে, তবে যুদ্ধের ব্যাপ্তি আর প্রভাব বাস্তবিক অর্থে কতটা ভয়াবহ তা ইতিহাস সাক্ষী সেক্ষেত্রে দুই বা ততোধিক দেশ , জাতি বা রাস্ট্র দ্বারা পরিচালিত কোনো যুদ্ধ বিভিন্ন অর্থে যুদ্ধের রূপ আরও ভালো ভাবে ব্যাখ্যা করতে সক্ষম যা আদতে বিশ্ব যুদ্ধ নামে সকলের কাছে পরিচিত, 

এটি এমন এক যুদ্ধ যেখানে পৃথিবীর কম বেশি অধিকাংশ জাতি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকে। প্রাক প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বকালীন পরিস্থিতি বিভিন্ন জাতিগোষ্ঠী স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জাতীয়তা বাদের উথ্থান এর অন্যতম কারন ছিল পরবর্তীতে তা বিশ্বজুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা চরমে পৌঁছায়, তবে জাতিসংঘের পূর্বসূরি জাতিপুঞ্জের ব্যর্থতার দরুন আন্তর্জাতিক বিরোধ মীমাংসায় কার্যকর ভূমিকা রাখতে না পারায় আগ্রাসী রাষ্ট্রগুলো শেষ পর্যন্ত দুটি ভয়াবহ বিশ্বযুদ্ধের জন্ম দেয়, যা মানবসভ্যতার ইতিহাসে এক ভয়ঙ্কর অধ্যায় নামে অভিহিত। বিশ্ব ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধ (১৯১৪–১৯১৮) এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯–১৯৪৫) কোটি কোটি মানুষের প্রাণহানি, অর্থনৈতিক বিপর্যয় এবং রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে পৃথিবীর ইতিহাসকে শান্তিপূর্ণ ভাবে রাষ্ট্র সংগঠনে দাবি জানালেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বনেতারা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেন এবং জাতিসংঘের প্রতিষ্ঠা হয়,তবুও বর্তমান বিশ্বে বিভিন্ন আঞ্চলিক সংঘাত, পরাশক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা, পারমাণবিক অস্ত্রের বিস্তার, সাইবার যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সামরিক প্রযুক্তির উন্নয়নের কারণে "তৃতীয় বিশ্বযুদ্ধ" নিয়ে বিভিন্ন বির্তক শুরু হয়েছে, আন্তর্জাতিক রাজনীতিতে বেশ কয়েকটি কারণ পরিলক্ষিত হলেও এর সম্ভাবনা ও পরিণতি নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে।পরাশক্তিগুলোর মধ্যে ক্রমবর্ধমান প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার মধ্যে সামরিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা বিশ্বকে নতুন ধরনের উত্তেজনার দিকে শুধু তাই নয় দক্ষিণ চীন সাগর, তাইওয়ান প্রণালী, ইউক্রেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে বিরোধ আন্তর্জাতিক নিরাপত্তা বিঘ্নিত এক্ষেত্রে পারমাণবিক অস্ত্রের বিস্তার একটি বড় উদ্বেগের বিষয়, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার পারমাণবিক অস্ত্র মজুত যা ভবিষ্যৎ কোনো সংঘাত নিয়ন্ত্রণের সহায়ক হয়ে উঠতে পারে। 

বিশ্ব অর্থনীতি আজ একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত, আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি এবং সরবরাহব্যবস্থার ওপর নির্ভরশীলতা তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভবনা সমস্ত বিশ্ব তথা মানবসভ্যতার অস্তিত্ব সংকটের মুখে দাঁড় করিয়ে রাখছে। প্রযুক্তি বিদ্যার উন্নয়নের ফলাফল আধুনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন, পারমাণবিক অস্ত্র এবং জীবাণু প্রযুক্তির প্রয়োগ অতীতের যেকোনো যুদ্ধের তুলনায় বহুগুণ বেশি ভয়াবহ। শিল্পকারখানা, বন্দর, বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্র এবং যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্তের প্রভাব খাদ্য, ওষুধ ও জ্বালানির সংকট বেকারত্ব ও দারিদ্রতার দ্রুত বৃদ্ধি ঘটাতে সক্ষম এছাড়াও তৃতীয় বিশ্ব যুদ্ধের পরিস্থিতি পরিবেশ ভারসাম্য বিঘ্নিত হবার অন্যতম কারণ হতে পারে বিভিন্ন গবেষণা দরুন পারমাণবিক বিস্ফোরণ, রাসায়নিক দূষণ এবং বনভূমি ধ্বংসের ফলে জলবায়ু পরিবর্তন যথেষ্ট তীব্র, তৃতীয় বিশ্বযুদ্ধ বৃহৎ পারমাণবিক সংঘাতের পর "নিউক্লিয়ার উইন্টার" বা দীর্ঘমেয়াদি শীতল পরিবেশ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, যা কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তাকে ভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। 

বিজ্ঞান আর্শীবাদ না অভিশাপ এই আলোচনার তুলনামূলক ভাবে মুল্যায়ন ঘটলেও বিভিন্ন কারনে তা বাস্তবিক প্রতিস্থাপনে ব্যর্থ বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি সম্ভাবনা কে মাথায় রেখে তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধের জন্য তৎপর হওয়া আবশ্যক,পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণ চুক্তিকে আরও কার্যকর ভাবে পদক্ষেপ নেওয়া আর তার সাথে সাথে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য।সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে বৈশ্বিক নীতিমালা প্রণয়ন করা জরুরি, যাতে প্রযুক্তির অপব্যবহার রোধ শিক্ষা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে সক্ষম তার জন্য মতবিরোধকে যুদ্ধের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধান করার পাশাপাশি সহযোগিতাও সমান গুরুত্বপূর্ণ।




No comments:

Post a Comment