1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label বিকাশ বিশ্বাস. Show all posts
Showing posts with label বিকাশ বিশ্বাস. Show all posts

Saturday, September 28, 2019

নষ্টা মেয়ে


ছবি-আন্তর্জাল













আমি নাকি নষ্টা মেয়ে,বলে আমি নাকি কুলটা
একটু দাড়া আজকে আমি বলবো তোদের পুরোটা |
ঘরে আমার মরদ বটে নাড়ায় না তো কুটোটা
চরিত্রটা ধুয়ে খেলে মেটে কি আর খিদেটা ?
বছর কুড়ি হয়তো হবে সেদিনই এর শুরুটা
কতো হবে?আমার তখন ফোটেনি তো কুঁড়িটা |
ভালোবেসে এক সকালে ধরেছিলাম হাতটা
আজ বুঝেছি সেটাই শুরু হয়ে ওঠা কুলটা |
প্রথম কদিন ভালোই ছিলাম ক্রমে ভাঙলো হাটে হাড়িটা
নামতে হলো আমায় পথে,বলছি এবার বাকিটা |
মদের নেশা সর্বনাশা,হচ্ছে ফিকে ভালোবাসা
নেশার গ্রাসে পিতল কাসা,হাতের নোয়া কানের পাশা |
বাড়ি ভাড়া,নেশার টাকা ,সঙ্গে ছেলের বেড়ে ওঠা
এত কিছু মেনে  নিলে তবেই আমি সতী সাদ্ধী মেয়েটা ,?
সিঁদুর শাখা মন্ত্র জপা সঙ্গে কাপড় ভাতের থালা
ভালোবাসার থেকে কঠোর আরো জঠর জ্বালা |
মায়ের আদর বাবার স্নেহ,খেলার সাথী ছেড়েছিল অনেক আরো
ধরেছিল হাতটা কারো,সেই মেয়েটা আজ কুলটা, দুঃখটা কেউ বুঝতে পারো ?
ছেলের মুখে জুটছে দুটো,বাসন কোসন দুএক খানা যেথায় যত
ঘরের চালে খড়ের কুটো,সবই তোদের নষ্টা মেয়ের কষ্টার্জিত |
মাতাল স্মামী,খাওয়াই আমি,নইলে চুষতে হতো মুলোটা
এমন মেযের উপায় কি বল না হয়ে আজ কুলটা?


লেখক- বিকাশ বিশ্বাস