1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label সুমনা ভট্টাচার্য্য. Show all posts
Showing posts with label সুমনা ভট্টাচার্য্য. Show all posts

Wednesday, October 6, 2021

দোসর

 


দোসর

 সুমনা ভট্টাচার্য্য


স্পর্শদোষ - রোদছোঁয়া সে আদর 

অরণ্য বা  চিরহরিৎ নাম -

কোথাও যেন জনশ্রুতির চাদর

গুজব চেনে শস্য প্রিয় খাম ;

 

ভুলও জানে অনিবার্য সমন

ঝালিয়ে রাখা যাহোক জবাবদিহি -

নদীও বলে “জরুরি খুব বাঁধন”

পুরোনো রোগ ,উপশমহীন বিহিত।

 

বাঁধন জানে ফসকে যাওয়া ব্যথা -

কোথাও দায় - অতীত খসা পালক

স্মৃতি যখন সে সংবিৎমুখরতা...

আবহমানতা জড়িয়ে বাঁচা ভালো

 

কোথাও দূরে থমকে গেছে সে ঝড়

কিভাবে চিহ্ন শুধুই ধুলোবালি -

কত গভীরে আলোর নেই দোসর

কখন ফ্রেমের কিছুটা পথ খালি -

 

ভরাট করা সময় মুদ্রাদোষ

হাসির ভাঁজ আটকে রাখে ভাঙন -

তুমিও জান কেমন যোগসাজশ

ঝরায় মেঘ রোদ খননে যেমন…

sumanabhattacharya2137@gmail.com
বারাসত


Thursday, July 1, 2021

দু’ এক মুঠো বৃষ্টি

 

ছবি  : ইন্টারনেট

দু’ এক মুঠো বৃষ্টি

সুমনা ভট্টাচার্য্য

কোথাও জাগছে রূপকথা ,কোথাও যেন ব্যথার রাত -

বৃষ্টি বলছে “এসব গল্প আমার মুঠোয় জমা থাক “।


একটি পশলা সাবধানি , আরেক বলছে  “ শান্ত হ’ ”

আঘাত খবর গুপ্ত-বীজি জল সওয়াতেই জাগছে স্বর ...


একটি শার্সি আভিধানিক -অপেক্ষার খুঁজছে মানে

ব্যালকনিকে সেই বসিয়ে রাখো নিঃস্বতার সর্বনামে ।


ঘুমের বাক্সে ঢুকছে মেসেজ -দেখাশোনাও সে  পরিমিত -

এ মহল্লায় মেঘ-হাজিরাও স্মৃতির সমন-চর্চিত ।


অঝোর শব্দ নাছোড় যেমন চিলেকোঠার অবাধ্যতা

অজুহাত ডাক পাঠালে তোমার বালির সহিষ্ণুতা ;


আলোকবছর আপেক্ষিক দূর পিছুডাক জাতিস্মর -

তোমায় রোজানা  শিখিয়ে দেবে সে যত্নে বোনা তাসের-ঘর।


বালিশ সজাগ জানত যেমন খুব খরুচে চোখ-বারিশ

দহন জটিল সামাল দিতে সে এক আকাশ মেঘনবিশ ।


ফুরোয় গল্প অন্ত্যমিলের নটেশাকের যেমন ধাত...

বৃষ্টি তখন উঠছে বলে “ আমার মুঠোয় জমা থাক “ ।

sumana2313@gmail.com
উঃ২৪পরগনা