1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label উজ্জল বারুই. Show all posts
Showing posts with label উজ্জল বারুই. Show all posts

Wednesday, January 1, 2020

নতুন ঋতু


                                                                ...উজ্জল বাউরী 
সন্ধ্যাকাশে নক্ষত্রেরা সব
নেমে আসে গুটি-গুটি পায়ে
ধূপের ধোঁয়ায় সুগন্ধি ছোঁড়ায়
আরতি যখন দেয় মায়ে।
গোধূলি হলেই প্রতিদিন
শঙ্খ বেজে ওঠে;
ঘরের ভিতর এক ঋতুর
আবির্ভাব ঘটে।
দ্বীপের আলো জ্বলতে থাকে
ঠাকুর ঘরের আসনে-
চিত্ত আমার খেলে বেড়ায়
নতুন ঋতুর শাসনে।

ujjalbauri908@gmail.com
পুরুলিয়া