1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label কৃষ্ণেন্দু রীত. Show all posts
Showing posts with label কৃষ্ণেন্দু রীত. Show all posts

Saturday, October 21, 2023

বেচেঁ আছি

ছবি : ইন্টারনেট

 বেচেঁ আছি

কৃষ্ণেন্দু রীত

ফাঁকা মাঠে রাত হয় না হঠাৎ

আস্তে আস্তে নামতে থাকে কালো,

মৃতপ্রায়,তবুও বেঁচে আছি

জানান দেয় অনেক দূরের আলো।


একলা বসে আকাশ - পাতাল ভাবা

আর নিভু আলোয় ঝিঁঝিঁ পোকার ডাকে

মনে পড়ে সেই মেঘলা দিনের কথা

অনেক কিছুই বলতে পারিনি তাকে।।


জ্ঞান আসলেই ফিরতে যাই বাড়ি

ক্লান্ত শরীর,ঠান্ডা হাওয়ার আঁচে...

বুঝতে পারি মৃত স্নায়ুগুলো- 

তোমার ছোঁয়ায় নতুন করে বাঁচে।।

...(সমাপ্ত)...

Saturday, April 15, 2023

অধরা

ছবি : ইন্টারনেট


অধরা

কৃষ্ণেন্দু রীত


ব্যাথা পেতে থাকি,

পরবাসে যাওয়া আনন্দঘন স্মৃতিগুলো

আর না পাওয়ার বেদনাতে 

ক্লান্ত আমি-

আর আমার মানসিক প্রেম।


গাঢ় অন্ধকার দু-হাত বাড়িয়ে

গ্রাস করে আমায়,

প্রতিটি স্নায়ু ছিন্ন

মস্তিষ্ক ভারহীন হয়ে ওঠে।


চায়ের কাপে উঠতে থাকা ধোঁয়া

আর নিস্তব্ধতা ভেঙে দিয়ে 

দূর থেকে ভেসে আসা সন্ধের নামাজের সুর

ভাসিয়ে নিয়ে যায় নস্টালজিয়ায়,

রেডিওতে বেজে চলা গানটা

মর্মে মর্মে ফুটিয়ে তোলে আবেগ

" ও সে যে মানে না মানা " ।।

...(সমাপ্ত)...

Wednesday, October 6, 2021

হয়তো

 

 হয়তো

 কৃষ্ণেন্দু রীত

এক বৃষ্টিভেজা বিকেল।

মেঘলা আকাশ আর একলা মন

মিলেমিশে একাকার,

হারিয়ে গেছে বিষণ্ণতার চোরাবালিতে।

ভেসে চলেছি প্রবাহমান কালসিন্ধুতে।

ছোট্ট জানলার ধারে বসে

চায়ের পেয়ালায় অবিরাম চুমুক,

পারবে কি মেটাতে সৃষ্টির ক্ষুধা?

হয়তো!!

 

ভাবনা আসে না কিছুই,

সুখ-দুঃখ, রাগ অভিমান

সেই একঘেয়ে জীবনের নামতা আওড়ানো,

শুধুই পার্থিব চাওয়া পাওয়ার উদগীরণ।

একটু এগোলেই জাপটে ধরে

শত শূন্যের সমাহার।

অবিচল প্রবাহে নিরাবলম্ব আমি

উৎস খোঁজার তাগিদ নেই।

 

হঠাৎ জেগে উঠি,

গাঢ় অন্ধকার দু'হাত বাড়িয়ে

দ্রুত ঢেকে দিয়ে যায় জানলাটাকে।

বড়ো ক্লান্ত লাগে

থেমে যায় কলম,

পৃথিবী যেনো অনেক দূরে।

কখন পেয়ালা ফুরিয়েছে বুঝিনি,

কেউ কি আর দেবে না ভরে? 

হয়তো!!

krishnendurit01@gmail.com
হাওড়া