1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label তন্ময় রয়. Show all posts
Showing posts with label তন্ময় রয়. Show all posts

Wednesday, January 1, 2020

আসঙ্গলিপ্সা নয়


                                                                    ...তন্ময় রয়

একরাশ আঘ্রাণ নিয়ে বুক রোমন্থনে 
পরাক্রান্ত নৈবেদ্যর বীজ-
অজ্ঞাত রক্তচাপ
ভ্রূণমালা তারও অঙ্গে দোলে
যে আকাশের যোনি হতে জন্মে
এটাই নিয়ম..
পৃথিবীর সাথে লিপ্ত সহবাসের প্রতিরাত
পালন করে ক্ষুধার্ত আত্মজ
সাঙ্গ হয় শরীর
আদুরে অ-সভ্যতার করমর্দনে
মজেছে যে প্রেতলোক
তার ছিটেফোঁটাও কাঙ্খিত নয় 
প্রার্থিত বাসরে
তবু কলমের সাথে পরকীয়া চলে একান্তে
ঝলসে ওঠে বরমালা
অন্ধকারের লিঙ্গ নেচে ওঠে উন্মাদে
চুম্বন করে ধ্বংসস্তূপে;
শেষ কোথাও নেই..
মাটির উষ্ণ শুক্রাণুর স্পর্শে ধীরে ধীরে 
তলিয়ে যাচ্ছে কামুক বোহেমিয়ান প্রহর;
অন্তর্বাস ছিঁড়ে হৃদযন্ত্রের মধ্যে ইঁটের গাঁথুনির
মালিকানা খোঁজে একচেটিয়া
হ্যাঁ, এর শেষ আছে, হয়েছেও..
অমৃত নাভিকুম্ভে আঙ্গুল ডুবিয়ে পাথুরে শোকে
নাশকতার কবিতা হয়ে ঝড়ে পড়েছে; 
রাক্ষুসি চন্দ্রিমার মাসিক ক্ষরণে
প্রতিহিংসায় মেতে ওঠে যে রাত্রিকালীন বেদুইন,
ঝিঁঝিঁপোকার ডাকে, সেই বর্বর জাতির কথায় উঠে আসে 
লুপ্ত, ধর্ষিত-প্রেমকাহিনী..

tanmoy.sweety.roy80@gmail.com
কলকাতা