![]() |
| ছবি :কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence) |
ভূত সমাজ
স্বরূপ রায়
শতদল খবরের কাগজটা হাতে নিয়ে অনেক্ষন বসে আছে, মনে হয় কিছু চিন্তা করছে| সেই সময় দরজায় কড়া নাড়ার শব্দ হল| শশাঙ্ক এসেছে মনে হয়| শতদল চেয়ার ছেড়ে উঠে গেল, দরজাটা খুলে দিল| শশাঙ্ক বলে উঠল-" ও, যা ভিজে গেলাম, বাইরে যে বৃষ্টির বেগ কিছুতেই কমছে না"| শতদল বাবু সম্পর্কে শশাঙ্কএর মামা হন,তবে বয়সের খুব একটা তফাত নেই| শশাঙ্ক বেশ মজার সুরে। বললো- " কি শতদল বাবু আজ ভূত সমাজ, এর সাথে আপনার দেখা হলো"|শতদল সম্পূর্ণ নিশ্চচুপ | শশাঙ্ক আরো বললো- "এই যে সেদিন বললে তুমি ব্রহ্মদৈতর সাথে কথা বলছো তার কি হলো? "এবার শতদল বলে উঠল- জানো শশাঙ্ক অনেকদিন ধরে ভাবছি, দূরে কোথাও চলে যায়, গত প্রায় দশ বছর ধরে ভৌতিক গল্প,ভৌতিক উপন্যাস, ভুতুড়ে ছড়া লিখে, আমি যেন ভূত বিশারদ হয়ে গেছি, কখনো কখনো মনে হয় বুঝি আমি ভুত| শশাঙ্ক হেঁসে উঠলো| ওইসব বাদ দাও,যা হবার হয়ে গেছে, তুমি এখন প্রসিদ্ধ ভুত বিশারদ, তোমায় নিয়ে দেশে- বিদেশে কতো আলোচনা হয়েছে, এমনকি তুমি তো বলছিলে ব্রহ্মদৈত্যের সাথে তোমার আলাপের কথা, তো সেই গল্প বল দেখি|শতদল বলা শুরু করে- সেইদিন ছিল অমাবস্যার রাত| চারিদিকে গাঢ় অন্ধকার| আকাশ মেঘে আচ্ছন্ন| টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে, ব্যাঙ ডাক দিচ্ছে|ব্রহ্মদৈত্যের ডাকে ভূত, প্রেত ইত্যাদিরা সব এক জায়গায় জড়ো হয়| ব্রহ্মদৈত্য পায়ে খড়ম ও সাদা ধুতি পরে আসেন| এক পা নিম গাছে ও অন্য পা সাউড়া গাছে রেখে দাঁড়ান| দৃষ্টি ঘোলাটে| আকাশে চেয়ে থাকেন| দেখেই মনে হয়, তিনি খুবই চিন্তিত! অবশ্য চিন্তার কারণ আছে|কেননা মানুষ এর গড় বেঁচে থাকার সময় কাল পঞ্চাশ থেকে সত্তর বছরে দাঁড়িয়েছে| এদিকে ভৌতিক জীবন শেষ হলেই জমরাজ এর দূত এসে তাদের সমাজ থেকে এক রকম জোর করে নিয়ে যায়| কিন্তূ তাঁর পরিবর্তে কোনো নতুন ভূত পাঠাবেন না|
আর এই বিশেষ কারণেই ব্রহ্মদৈত্য আমার সাথে দেখা করে| তিনি বলেন আমাকে যাতে তাঁদের সঙ্গে আমিও জমরাজ এর কাছে আলোচনার সময় থাকি| অবশ এ বিষয়ে ব্রহ্মদৈত্য অনন্যা ভূতদের নিয়ে জমরাজএর সাথে দেখা করেছেন| নিজেদেরঅভাব- অভিযোগএর কথা বলেন|
জমরাজ আশ্বাস দিয়েছেন যে, ভূত সমাজ এর অভাব- অভিযোগ সহানুভূতি এর সঙ্গে বিবেচনা করবেন| কেননা মানুষ হত্যা করছে, খারাপ আচরণ করছে| একে অপরের প্রতি হিংসা বাড়ছে| একে অপরের সহ্য করতে পারছে না নিজের স্বার্থ পূরণ করার জন্য একে অপরকে মারধর করছে| প্রকাশ্যে হত্যা করতে ওদের বুক কাঁপে না| তাতে ভূত সমাজ এর পরিমাণ বেড়ে যাবে| অনেকক্ষণ বসে থাকার পর প্রায় সব ভূত, প্রেত ইত্যাদি অতিষ্ঠ হয়ে উঠে|
শশাঙ্ক বলে উঠে, এই গল্পটা তো হলো,একবার তোমার সেই ভীতিকর ভৌতিক মন্দির এর গল্পটা বলো তো| শতদল বলে ওঠে সেটা কোনো গল্প নয়,ওটা সত্যি ঘটনা| শতদল বলা শুরু করে-
এখান থেকে প্রায় এক হাজার মাইল দূরে অবস্থিত একটি গ্রাম| গ্রামটার নাম- কামারবেড়া| অবশ্য গ্রাম বললে ভুল হবে| কারণ সেখানে বিদ্যুৎ সংযোগ আছে, গাড়ি-বাস-ট্যাক্সি| বড় বড় মার্কেট আছে| বড় বড় দোকান আছে,একটা ফ্যাক্টরি আরো অনেক কিছু|
গ্রামের বেশির ভাগ লোকই জীবন ধারণ করে, চাষ-আবাদ করে,আর যারা একটু শিক্ষিত তাদের কেউ মাস্টারি করে,কেউ বা শহরে যায় চাকরি করতে, কেউ আবার সেখানে বা দূরে কোথাও ব্যাবসা করে|
সেই গ্রামে আবার আমাদের কলকাতার নিউ মার্কেট এর মত একটা বড় মার্কেটও আছে| শহর থেকে কত বড় বড় ব্যবসায়ীরা সেই মার্কেটে আসে ব্যাপারী নিয়ে|এছাড়া শহর থেকে অনেক লোকও আসে সুলভে মালপত্র কিনতে সেই মার্কেট থেকে|
সেই গ্রামে একটা নদী আছে| সেই নদী দিয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে যাতায়াত করা যায়| তার মানে এই নয় যে সেখানে জলপথে কেবলমাত্র ব্যাবস্থা আছে|
একটা লম্বা-চওড়া পিচ কালো রাস্তা চলে গেছে| সেই রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার বাঁ দিকে একটা বড় শিরিশ গাছ আছে|
শিরিশ গাছ এমনিতেই প্রচণ্ড ঠান্ডা| তাই গরম আর সময় প্রচুর পথচারী ঐ গাছের নিচে বিশ্রাম নিয়ে, একটু ক্লান্তি দূর করে বাড়ির দিকে রওনা দেয়|
পিচের রাস্তা ধরে সোজা যেতে থাকলে বাঁদিকে একটা সরু নালা পড়ে| নালার ওপরে একটা পুরোনো নীল রংয়ের তারা মন্দির| ঠিক আমাদের তারাপীঠ এর মায়ের মন্দির এর মত|
মন্দিরটা দেখলে মনে হয় বহু পুরোনো| লোকে বলে কোন একটা সময় এক ঋষি মুনি বাস করত ওখানে| এখনো তাঁর আত্মা ঘোরাফেরা করে| তাই বিকেল গড়িয়ে গেলে, ও মন্দির এর কাছে গিয়ে যদি কেউ কিছু মানত করে, তবে তাঁর মনোবাসনা পূরণ করে মা|আবার ঐ নালার জল যদি কেউ পান করে তবে তাঁর সকল ব্যাধি সেরে সে ভালো হয়ে উঠে|
কেউ কেউ বলে- রোজ রাতে নাকি ঐ ঋষি-মুনি মায়ের পূজা করে,অবশ্য কেউ কোনোদিন তা দেখেনি, সবই কল্পনায়|
হ্যা, আসল কথায় তো বলা হয় নি|মন্দিরটা প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল|
আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে|
এক ঋষি-মুনি বাস করত|নগ্ন শরীর সারাদিন ধুলো মেখে থাকতো|তাঁর খাদ্য তালিকায় ছিল-ধুলো আর পান এর জন্য ঐ নালার জল|ঋষি-মুনি হলে কি হবে আর ধুলো জল খেলে কি হবে| তার গায়ে ছিল প্রচন্ড জোর|তাঁর মন্ত্র-শক্তিতে ভূত-প্রেত সেই জায়গার ত্রিসিমানা ঘোরা-ফেরা পর্যন্ত করতে পারতো না| সে ইচ্ছা করলে দুদকে জল আর জলকে দুদ|আবার মানুষকে গাছ, গাছকে মানুষ বানিয়ে ফেলতো|
মুনি সপ্নে দেখলেন, মা ভৈরবী তার কাছে এসে বললো তুই কি শুধু ভবঘুরে থাকবি|তোর জন্য না হয়, চিন্তা করিস না|আমার জন্যেও কি চিন্তা করবি না!তুই ছাড়া আমার কে আচে বল?মা কে তো ছেলেই দেখে!
ঋষির ঘুম ভেঙ্গে যায়|মা মা বলে চিৎকার করে|কিন্তু মা কোথায়?আবার চোখ বুজে দেখতে চায়, কিন্তু বার বার দেখতে চাইলেই কি দেখতে পাওয়া যায়?
ঋষির প্রচণ্ড রাগ হলো- এত ডাকলাম তবু একবার সাড়া দিলো না|দেখা দিল না|তারপর থেকে ঋষি রাগে আর মাকে স্মরণ করে না|
কিছুদিন পর|
সন্ধ্যা হয় হয়|সূর্যের শেষ আলোয় আবছা হয়ে যাচ্ছে|চারিদিকের গাছ-পালাগুলো সব কালো দেখাচ্ছে, ঋষি আপন মনে ধুলো খেয়ে চলেছে, চোখ পড়লো একটু দূরে একটা মেয়ে|রং কালো|মাথায় ঘন চুলগুলো মুখে চাপা পড়ে গেছে|চার কোণে চারটি লাঠি পাতছে|
ঋষি দেখতে পেয়ে রাগে আগুন হয়ে গেল|সে ক্রুদ্ধ কণ্ঠে বললো-কে রে ওখানে,?কার এত সাহস, আমার সীমানায় প্রবেশ করে|দূর হয়ে যা এখান থেকে|নাহলে এখনই ধুলোর সঙ্গে মিশিয়ে দেব|
মেয়েটি আপন মনে নিজের কাজ করে চলে|মুখে কোনো কথা বলে না|
ঋষি প্রচণ্ড রেগে যায়|সে প্রচণ্ড জোরে একটা মন্ত্র বলে|সঙ্গে সঙ্গে মেয়েটি ধুলার সঙ্গে মিশে গেল|রাত্রি বেশ হয়েছে|
ঋষি ঘুমাতে যাওয়ার আগে নালা থেকে জল খেতে যাচ্ছিল|
সেই জায়গাতে হটাৎ লাল আলো রাঙিয়ে উঠলো|ঋষি আশ্চর্য হয়ে গেল|অবাক কাণ্ডপৃথিবী পাল্টে গেল নাকি|এত রাত্রে এ কিসের আলো?
আলোর মধ্যে সে একটা মেয়ের ছায়া দেখতে পায়|অবাক হয়|আলোয় উদ্ভাসিত মুখ, মাথায় মুকুট, লাল রঙের শাড়ি|প্রচন্ড একটা হাসি হেঁসে- আমি হলাম তোর মা|তোর ক্ষমতা আছে|কিন্তু তোকে এই ক্ষমতা আমি দিয়েছি|সেটা ভুলে যাস নে যেনো?আর আমাকেই আবার তুই ধুলোয় মিশিয়ে দিচ্ছিস|
ঋষি অনুতপ্ত হয়|মা আমায় ক্ষমা কর|আমার ভুল হয়েছে না বুঝে ভুল করে ফেলেছি|আমায় ক্ষমা করো|
ঠিক আছে তোকে ক্ষমা করলাম, কিন্তূ তোকে কথা দিতে হবে|রোজ রাতে আমার আরাধনা করতে হবে তোকে, তবেই তোকে আমি একবারে ধরা দেব|
ঠিক আছে মা,আমি তোমার কথামতো সাধনা আরাধনা করবো|কিন্তু কি ভাবে করবো?
-এই রাজ্যের রাজাকে তোর কাছে ডাকবি|তাকে বলবি যে, আমি চার কোণে যে চারটি খোটা পুতেছে|ঐখানে আমার একটা মন্দির করতে বলবি রাজাকে|
মা অদৃশ্য হয়|
ঋষি মন্ত্র শক্তিতে রাজাকে নিজের কাছে আনে|রাজাকে একবারে ধুলো করে নিয়ে এসেছে একটা গরিব মুনি|রাজা অপমানিত বোধ করে|সে মুনিকে সাফ জানিয়ে দেন, রাজকোষ থেকে একটা কানাকড়িও পাবে না|
মুনি বলে-বেশ তোকে তাহলে আমি ধুলো করে তোর বাড়ির দরজার সামনে ফেলে দিয়ে আসি|
রাজা তখন শান্ত, ভদ্র, বিনয়ী বালকের মতো রাজী হলেন|
মায়ের মন্দির তৈরি হলো|ঋষি রোজ রাত্রে মায়ের আরাধনা করে|কিছু দিন পর রাজা মারা যায়|
আজ তাদের বংশধর কেউ বাঁচে আছে কিনা?রাজাদের আমল চলে গেছে আজ|
অনেক বছর পর মুনি দেহত্যাগ করে|
মন্দিরের পুজো রাত্রে আগে হতো, এখনও হয়|কিন্তু কে যে রাত্রে মায়ের পুজো করে কেউ জানে না|
সকলএই মনে ভাবে মুনি ভুত হয়ে এখন পর্যন্ত মায়ের পুজো করে|
সেইজন্য বিকেল সন্ধ্যার পর কেউ ও পথে যাতায়াত করে না|যার যত প্রয়োজন হোক না কেন বিকেল পর্যন্ত সব কাজ মিটিয়ে বাড়ি ফেরে|
এইভাবেই সরকার ঠিক করলো, কালো পিচ রাস্তাটাকে বাড়িয়ে নদীর কাছে নিয়ে যাবে|নদীর উপর ব্রীজ করে,নদীর উপরের রাস্তার সঙ্গে যোগাযোগ করতে পারবে|
রাস্তার কাজ শুরু হল|
শহর থেকে ইট, বালি, সিমেন্ট ইত্যাদি যেতে লাগলো|বড় বড় লরি করে মালপত্র আমদানি হতে লাগলো|
নামকরা ইঞ্জিনিয়ার সবাই এসছে কাজের তদারকি করতে|
সেই দিনটা ছিল কৃষ্ণা পঞ্চমী মধ্যরাত|
চারিদিকে আলো জ্বালিয়ে রাত্রে ব্রিজ আর রাস্তা তৈরির কাজ চলছে|
হটাৎ মিস্ত্রীদের চোখে পড়লো, বেশ কিছু লোক, তাদের সঙ্গে মাথায় ঝুড়ি নিয়ে ইট, সিমেন্ট, বালি ইত্যাদি নিয়ে যাচ্চে|কিন্তূ তারা ব্রিজ বা রাস্তার দিকে যাচ্ছে না|তারা চলেছে মন্দির এর দিকে|
মিস্ত্রীর অবাক হয়ে চেয়ে থাকে|তাদের মনে সন্দেহ জাগে|তক্ষুনি তাদের হেড মিস্ত্রী কে খবর টা দেই|
হেড মিস্ত্রী সাহেবদের নিয়ে মন্দির আর কাছে গিয়ে দেখি, করা সব ইট,বালি, সিমেন্ট নিয়ে মন্দির মেরামত করছে, মন্দির এর ভিতরে একজন পূজারী বসে একমনে পূজা করে চলেছে|
মাথায় তাঁর বিরাট জটা, কপালে চন্দ্রএর ফোঁটা, গলায় রুদ্রাখের মালা, মুখে বিশাল দাঁড়ি|
সবাই কিছুক্ষণ চুপ করে থাকে|আবার কেউই মন্দিরএর আসল কথা জানে না!
একজন সাহেব আস্তে আস্তে প্রশ্ন করলো, তোমরা করা?মন্দির এ আমাদের ব্রিজ আর রাস্তা তৈরির সিমেন্ট, বালি নিয়ে মেরামত করছো?
কোনো উত্তর নেই|
আবার জিজ্ঞাসা করে|কিন্তূ কোনো উত্তর নেই, কে উত্তর দেবে|তারা কি মানুষ?
টর্চের আলো ফেলে|কিন্তূ কোথায়?কেউ তো নেই|বুজতে দেরি হয়নি ব্যাপার টা ভৌতিক|
সবাই চলে যায়|সেদিনকার মতো কাজ বন্ধ করে দেয়া হয়|
পরদিন সকালে|
গ্রামের মানুষজন সবাই যে যার কাজে চলেছে|কেউ চাষ-আবাদ করতে, কেউ ব্যাবসা করতে, আবার কেউ স্কুল, কলেজে|
সবাই দেখে অবাক হয়|মন্দিরএর চেহেরা এক রাত্তিরে পাল্টে যায়|তবে কি মিস্ত্রীরা মন্দিরটাও মেরামত করলো|
আবার মনে হলো, তাদের মনে আসে কি করে সম্ভব|সন্ধ্যায় আর কেউ মন্দির এর ত্রিসীমানায় পর্যন্ত কেউ যায় না আর|
সেদিন দুপুর বেলায়, কয়েকজন লোক,মাইক নিয়ে আনাউন্স করতে, করতে যাচ্ছে,"আজ বিকেলে পাঁচ ঘটিকাই, বল খেলার মাঠে এক মিটিং এর ব্যবস্থা করা হয়েছে, সমস্ত গ্রাম বাসীকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে|যে হাজিরা দেবে না,তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে|
ঠিক বিকেল পাঁচটার সময় সভা শুরু হলো|
মন্দির এর প্রাচীন ইতিহাস সম্বন্ধে সবাই কিছু বললো|
কেউ কিছু সিদ্ধান্ত করতে পারছে না|সবাই চুপ| শেষে বৃদ্ধ পরান মোড়াল বললো,দেখ ভাইরা তোমরা সবাই নিশ্চয় বুঝতে পারছ,সব ভৌতিক ব্যাপার | মানুষ এর পক্ষে এর সমাধান করা সহজ নয়|ঋষি মুনিটা মরে গেলে কি হবে|তার আত্মা এখনো রাত্রে মায়ের আরাধনা করে|
একজন মিস্ত্রী জিজ্ঞাসা করলো,তাহলে কিভাবে সমাধান করা যায়?যদি আর কোনো সমাধান না করা যায়, মানুষজন গ্রাম এর মধ্যে থাকবে কি করে|আজ নয় সন্ধের পর মানুষজন রাস্তা বেরোয় না|কিন্তু যখন ব্রিজ হবে, রাস্তা তৈরি হবে, বড় বড় বাস লরি যাবে|তখন তো তাদের আত্মা সাধারণ মানুষের ক্ষতি করতে পারে|
একজন সাহেব সায় দেয়, সে তো নিশ্চই|
মল্লিক মোড়ল বললে ,সেই কোথায় তো আমি বলতে চাইছি|আমরা সাধারণ মানুষ কি বুঝি ভূত-প্রেত ব্যাপারে|এর জন্যে চাই ভালো গনৎকার|সে সবকিছুই গুনে বলতে পারবে|আর একজন বড় ওঝা, সে ভুত ছাড়াবে|সবাই সায় দেয়|বেশ তবে গনৎকার ও ওঝা ডাকা হোক| মিস্ত্রীরা বললো, আগে গ্রাম থেকে ভূত ছাড়ানো হোক,তারপর আমরা কাজ শুরু করবো|
কুশদীপ গ্রাম থেকে বরং ওঝা কে আর লোকহেসোল গ্রাম থেকে নবীন গনৎকার কে ডাকা হলো|
নবীন গনৎকার গুনেই বলে দিল, সমস্ত ঘটনা|এক ঋষি মুনি তাঁর সঙ্গপাঙ্গ দের নিয়ে মন্দির এলাকায় বাস করেছ|
সব শুনে বরংওঝা বললো, বহু পুরোনো দোষ, সহজে ছাড়ানো মুশকিল|তার উপর আবার মুনিঋষি ভূত|ভূত অবশ্য ছাড়ানো যাবে|একটু খরচ পড়বে|
সব ব্যাবস্থা হলো|
রাত্রিবেলা| বরংওঝা মন্দিরে গেল,অসংখ্য কালো কালো ছায়া মন্দিরের ভেতরে বসে আছে|মুনিঋষি পূজা করছে|বরংওঝা জানতো সাঙ্গ পাঙ্গ দের সহজে তারানো যাবে কিন্তু মুনিঋষি কে সহজে সম্ভব নয়|
সে মন্দিরের বাইরে হোম-যজ্ঞ করে বেশ কিছু চাল এর পুটুলী তৈরি করে পূজা করলো|তারপর বেলপাতা করে জল নেয় এমন ভাবে ছিটিয়ে দিলো|মুনিঋষি আর গায়ে এক ফোটাও পড়লো না সঙ্গপাঙ্গ গায়ে পড়লো|
দেখতে দেখতে কালো ছায়া মূর্তি গুলো অদৃশ্য হয়ে গেল|পূজা শেষে মুনি বললো,বেশ ভালো আমার সঙ্গপাঙ্গ এর আত্মার শান্তি করছিস|আমি তো এতদিন তোর জন্যই অপেক্ষা করছিলাম|শেষে তাহলে তুই নিশ্চিত জানিস|আমার আত্মা আমার|আমি সমস্ত কিছু ছেড়ে যাচ্ছি|আজ থেকে তুই আমার জায়গায় থাকবি|তোকে দিয়া যাচ্ছি মা এর ভার|দেখিস মা এর জেন কোনো অযত্ন না হয়|জয় মা তারা\জয় মা |
তারপরে ঋষি তার গলায় রুদ্রাখের মালা বরংওঝা গলায় পরিয়ে দিলো|দেখতে দেখতে মুনী মিলে গেল|
শতদল গল্পটা বলা শেষ করলো|বাইরের আবহাওয়া মনোরম হয়ে উঠলো| হটাৎ বাড়ির বিদ্যুৎ সংযোগ স্থাপন হলো|শশাঙ্ক দেখলো শতদল এর ছায়াটা পড়ছে না মেজের উপর|শশাঙ্ক একটু এগিয়ে যেই খবর এর কাজগটা খুললো দেখলো, বিখ্যাত ভূত বিশারদ শতদল ,মৃত্যুবরণ করেছেন ট্রেন এ কাটা পড়ে|খবরটা তিন দিন আগের|
তাহলে ,শশাঙ্ক এতক্ষন কার সাথে ছিল!....
প্রশ্ন অনেক….

.png)
.png)
No comments:
Post a Comment