1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label অসীম ভুঁইয়া. Show all posts
Showing posts with label অসীম ভুঁইয়া. Show all posts

Sunday, September 21, 2025

ভালোবাসার গীতিকাব্য

 

ছবি : ইন্টারনেট

ভালোবাসার গীতিকাব্য

অসীম ভুঁইয়া

রূপসার বুকের দাগটি

এখনও আছে আগের মতোই

অথচ-

কত কত নখের আঁচড়

আলো খুঁজেছে যুগ যুগ 

আশ্চর্য এই দাগের রহস্য

যতবারই ক্ষত হয়ে ওঠে

ততবারই মিলিয়ে যায়-

সমুদ্রের বালিতে আঁকা যন্ত্রণাকে যেমন

ধুয়ে দেয় অবুঝ ঢেউ, ঠিক তেমনি

এভাবে আরও কতটা পথ হয়তো

পেরিয়ে যাবে স্বপ্নের উলটো উড়ানে

ভেঙে যাবে সমস্ত দুর্গ ও প্রাচীর

আকাশটা ফেটে চুইয়ে পড়বে

বিচিত্র জলরাশি...

প্রতীক্ষার মাত্রাগুলো একে একে

জুড়ে যাবে অক্ষরের গায়ে

তবু সবকিছু ভেদ করে দাগের ভেতর

সংগোপনে যে প্রাণ-কণাটি

বেঁচে থাকবে কয়েকটি আয়ু

তার নামই তো অপেক্ষা আর ভালোবাসার নীরব গীতিকাব্য।

...(সমাপ্ত)...




Monday, August 15, 2022

সমর্পণ

ছবি : ইন্টারনেট

সমর্পণ
অসীম ভুঁইয়া

তোমার বুকে গুছিয়ে রেখেছি হলুদ সন্ধ্যা।
তুমি উষ্ণতা ঢেলে শুদ্ধ করে নিও 
তারপর গড়িয়ে দিও রাতের নির্জনতায়...

আমি অনেকটা অন্ধকার পেরিয়ে এসেছি 
নিজের সঙ্গে
অনেকটা বিচ্ছেদের বিবর্ণতা গায়ে মেখে বহুরূপী হতে পেরেছি।
শিখে নিয়েছি সমর্পণের গোড়ার কথা।

তোমার কথায় পৃথিবী পবিত্র হয় 
তোমার ছায়ায় দোষ লাগে না কারো।
তুমি সহায়হীনকে সহায়তা দান করতে পারো

আসলে সমর্পণ এমনই এক বিচিত্র কারাগার 
যেখানে বিচারকের দন্ডটা
চিরকাল থাকে অর্ধনমিত।
...(সমাপ্ত)...