1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label কৌশিক দাস. Show all posts
Showing posts with label কৌশিক দাস. Show all posts

Wednesday, January 1, 2020

সোহাগ


                                     ...কৌশিক দাস

মা তোর চাল ভেজানো পথে হাঁটি
মা তোর ঘাস ছেঁচানো রূপকথায় ;
মা তোকে অনেক করেই বলা
কেন ঢাকিস কাঁথা ফোঁপানো-নীরবতায়?

মা তোর কাঁথায় বোনা শিলনোড়া
মা তোকে রোজ কে বাটে মনে মনে
মা আমি সমস্তটাই জানি —
মরা স্বামীই তোর সোহাগ  ধরে টানে

kousik.das9@gmail.com


Saturday, September 28, 2019

কলম



ছবি-আন্তর্জাল

আঙুলের তলপেট বেয়ে
একটা আবেগের নদী 
বয়ে চলেছে সাদা খাতায় 
খাতার বুকে  নৌকার মতো শুয়ে থাকা
ভাসমান এঁড়ে কলম কিছুতেই ভাসবে
না আজ

বাইরে কি সাংঘাতিক অন্ধকার 
করে এসেছে মেঘের — সে শুধু
চেয়ে চেয়ে দেখছে  আর ভাবছে
তার জরায়ু দিয়ে বেরনো সমস্ত 
প্রজনন বিদ্যা আজকের মতো
স্থগিত থাকবে কিনা!






লেখক - কৌশিক দাস
kousik.das9@gmail.com