1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label চন্দ্রশেখর সেনগুপ্ত. Show all posts
Showing posts with label চন্দ্রশেখর সেনগুপ্ত. Show all posts

Wednesday, January 1, 2020

ঠিকানা


                                                                ...চন্দ্রশেখর সেনগুপ্ত

জানিস অপু আজ অনেক বছর পরে উত্তরে গিয়েছিলাম ,
হ্যাঁ রে , সবকিছু এখনো সেই আগের মতোই আছে
খুব বেশি বদল হয়নি কিছু
পাড়ায় ঢুকতে গিয়েই চোখে পড়লো হরি দা র সেই চায়ের ঠেক টা
তবে এখন আর হরি দা ও নেই আর ওর সেই ভাঙ্গা গুমটি টা ও নেই
মস্ত একটা সাটার লাগানো দোকান , সামনে কাঁচ দেওয়া
তবে আমার কাছে স্মৃতি টা সেই একই রয়ে গেছে , বদলায় নি কিছুই
কিছুটা এগিয়ে যেতেই মনে  পড়লো ভোম্বল দের আম বাগান টা
কিন্তু খুঁজে পেলাম না রে ,
ওদের সেই মস্ত বড়ো পুকুর টা যার চারপাশ ঘিরে প্রচুর আম গাছ ছিলো
সেই পুকুর টা নাকি চুরি হয়ে গেছে ,
দেখেছিস অপু আমরা জানতাম পুকুরের মাছ চুরি হয়
আর এখন একটা আস্ত পুকুর ই চুরি করে নেয়
পুরো বাগান টা জুড়ে সব গগনচুম্বী ফ্ল্যাট দাঁড়িয়ে আকাশের সাথে কথা বলছে
আমিও অনেকক্ষণ ওপরের দিকে চেয়ে আমাদের সেই স্মৃতি গুলো খুঁজলাম
পেলাম না কিছু্ই ,
হ্যাঁ রে অপু তোর মনে আছে আমাদের স্কুলের কথা ?
তোর মনে পড়ে মাষ্টার মশাই আমাদের মারার পর নিজেই কেঁদে ছিলেন ?
আমাদের স্কুলের গেট টা এখন আর আগের মতো নেই জানিস
 মার্বেল এ মোড়া ঝাঁ চকচকে গেট টা র সামনে দাঁড়িয়ে তাকিয়েছিলাম
সেই পকেটে কালি লেগে থাকা সাদা জামা আর আকাশি প্যান্ট
জানিস অপু আমাদের খেলার মাঠ টা তে আর কেও ভিড় করে না
হ্যাঁ রে , মাঠ টা আর পায়ের দৌড়ানোর ভার নিতে পারে না
শুধু মাঠের চারপাশে মাথা নিচু করে বসে থাকে একটা করে ছোট্ট জটলা
কেও কেও আবার একা ও থাকে ; তবে ঐ মাথা নিচু আর কি
মাঠের কোনায় স্টেজ টা ও একাই পড়ে ছিলো দেখলাম
এখন আর নাকি পঁচিশে বৈশাখ হয়না ; ওসব নাকি ব্যাকডেটেড
সত্যি বলতে কি জানিস অপু নিজেকে বড়ো বেশি বেমানান মনে হয় আজকাল
হ্যাঁ রে , শুধু শুধু স্মৃতির বোঝা বইয়ে লাভ কি বল তো ? ......
তার চেয়ে ভালো স্রোতের গতিতে গা ভাসিয়ে দেওয়া , তাই না ?
অপু ? তুই ভালো আছিস তো ? .....
কেনো লিখছি , কোথায় পাঠাবো কিছুই জানি না রে
তবুও লিখি , আর ওই রাস্তার পাশে একলা পড়ে  থাকা
লাল বাক্স টা তে ফেলে দিয়ে আসি
৩৪/২ শরৎ বসু সরণী , কলকাতা ২৬........

chandra3679@gmail.com