1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label দেবাশিস সাহা. Show all posts
Showing posts with label দেবাশিস সাহা. Show all posts

Friday, May 1, 2020

রিফু


                                                 .                                           ..দেবাশিস  সাহা 

সময়ের বজ্রপাতে
ক্ষত তোমার আকাশ
ভিক্ষাপাত্র দূরে দাঁড়িয়ে

সমস্ত আলো থেকে
ফিরিয়ে নিয়েছো মুখ

ক্ষতবিক্ষত ঠোঁট
চুম্বন দিয়ে রিফু করে দিচ্ছি আমি

সময়ের কষাঘাতে
অবিশ্বাসের ধারালো তরবারি
তোমার গোপনকে করেছে রক্তাক্ত

গাছেদের লাইব্রেরি থেকে
শুশ্রূষা নিয়ে
তোমার পাশে রাখি। 

বসন্তের বাতাসে
একটু একটু সবুজ হয়ে ওঠো
তোমার অপেক্ষায়
দরোজা খুলে রাখে জন্মদিন।


 dsahabgvb@gmail.com
মুর্শিদাবাদ