1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label নিমাই জানা. Show all posts
Showing posts with label নিমাই জানা. Show all posts

Saturday, October 21, 2023

বিলুপ্ত স্টেমসেল ও জটায়ু পোকাদের নীলাভ সংক্রমণ

ছবি : ইন্টারনেট 


বিলুপ্ত স্টেমসেল ও জটায়ু পোকাদের নীলাভ সংক্রমণ

নিমাই জানা

কার্সিজেনিক স্টেমসেলের মতো অতিপ্রাকৃত বৃষ্টির পোষ্টিকতন্ত্র ও বর্গক্ষেত্রময় বাবার কাছে আমরা ত্রিশূল রেখে দীর্ঘ স্নানে গেলাম ,এখানে কোন শ্মশান নেই যারা নিপুন রৌদ্রজ্জাত ফুলের অন্তঃস্থ বর্ণের অন্তক্ষরা নিয়ে মাঝরাতে নিজের ব্রহ্মক্ষেত্রে সন্ধিপদী মাছেদের রঙিন জীবাশ্ম জ্বালানি কুরে কুরে খায় , তারা এখনও হলুদ রঙের সংলাপ বলছে মৃত দেরাজের কোণে লুকিয়ে থাকা মাকড়সার উলঙ্গ শ্বেত রাজার তৃতীয় মানচিত্রের সাথে বৃষ্টি শুধু মৃত্যুর মতো বহুবীজপত্রী , আত্মহত্যার নীলকন্ঠপুর থেকে সরলবর্গীয় বৃক্ষের একাকী স্নানাগারে নেমে কালো রঙের অসুস্থ স্নানের সুগন্ধি ফুল তুলে অ্যানিমিয়ার দারুচিনি কাঠ চিবোচ্ছে  , বন্দরের পুরাতন বাদামি জাহাজগুলো পুড়ে পুড়ে রাজহাঁস হয়ে উড়ে যাচ্ছে মধুকল্যপুরের দিকে , অন্তঃস্থ যন্ত্রণার কোনো পিচ্ছিল পাটিগণিত হয় না বলে জারজ চাঁদের বিষাক্ত রসায়ন ঠোঁটে পরকীয়ার টমেটো ঝুলে আছে বাঁশি বাজাও ধীবর , রক্ত স্নান সেরে আসা শিক কাবাব দোকানের উলঙ্গ মালিকের অণ্ডকোষ থেকে রক্ত ছিটকে পড়ছে গোলার্ধের দিকে , অষ্টম ব্রহ্মাণ্ডের দিকে মুখ করে ডিমের পোচে ঈশ্বর নিজের মুখ দেখছেন মৃত প্রতিবিম্বের যৌন ক্রিয়ায় , একটা রজনীগন্ধার মালা ইজ নট ইকুয়াল ইজাকিউয়েশন পরবর্তী মৃত্যুর হিমোসিল , চটচট করছে মাথা  ,আয় ভৃঙ্গী আয় ভীষণ রুদ্র চক্ষুর ভেতর আমি অর্ধগলিত টেট্রা নরখাদক খুঁজি ঈশ্বরের পায়ের কাছে অপরিত্যক্ত দড়ির পেন্ডুলাম ঝুলছে , আমি তাতে মোমবাতি ঘষে ঘষে আত্মহত্যার উপযোগী তৈরি করছি নিষিক্ত আগুন পোড়াবে বলে,  উইপোকা কুরে খাচ্ছে আমার সব রাত্রিকালীন মাথার জমাট জটায়ু পোকা পজিট্রন মৃত্যুর সাথে দধীচি হাড়ের উলঙ্গ খেলায় মেতে উঠবো একাদশী মহাত্মা বাসুকি সেজে  , গত রাতে একসাথে রেচনতন্ত্রের ১৬ জন শল্যচিকিৎসক শব ব্যবসায়ী সেজে হিরোশিমার স্তন বিভাজিকা ছিঁড়ছে , শ্বেতপ্রদর কোন গণিতজ্ঞের অসুখ নয় । 

...(সমাপ্ত)...