1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label পৌষালী ভট্টাচার্য্য. Show all posts
Showing posts with label পৌষালী ভট্টাচার্য্য. Show all posts

Wednesday, January 1, 2020

অনুরাগে


                                                                    ...পৌষালী ভট্টাচার্য্য

সূক্ষ্ম কোন পরিধিতে, পেয়ে যাব তোমার দেখা;
ক্ষয়ক্ষতির আভাস দিতে,গা-ভাসানো আদিখ্যেতা।
স্মৃতিমেদুর পেন্ডুলামে, একপেশে স্বপ্নচারণ;
চালচুলোহীন সন্ধ্যারাগের,পিছুডাকা অন্যধরন।
অপেক্ষার অঙ্ক মেলে,ভাগশেষে কাটাকুটি;
পর্দা ওড়া গোলমেলে হয়, আবেগমাখা খুনসুটি।
মেরুন রঙা দেওয়াল ভাঙে,মনের নদী খরস্রোতা;
বাউন্ডুলে আখড়া গড়ে, সত্যি -মিথ্যার সমঝোতা।
শব্দ কালি মুছিয়ে দিয়ে, উপন্যাসের কাঁটাতারে;
সমার্থক-বিপরীতার্থক,ব্যাকারণের ভুল ধরে।
রাতের আলো ছায়া ফেলে, পুড়ে যাওয়া কংক্রিটে;
মনের ভিতর মনের হদিশ,কে রেখে যায় বিদঘুটে।
জ্বরের মত‌ই বিকার আসে,সব যেন অদ্ভুত;
স্পর্শ পাওয়ার অনুরোধে,নালিশ জানায় চিরকুট।
চারপাশ খুব একাকী,একটা ফ্রেমে সুখবন্দী;
হারিয়ে যাওয়া প্রেমের দিবস, অগোছালো ঘরবন্দী।
বৃষ্টি সেদিন মুষলধারে,পড়বে ঝরে অনুরাগে;
তুমি যেদিন সোহাগ করে, ফিরিয়ে নেবে "আমি"-টাকে।।

pousali2312@gmail.com
বীরভূম