1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label শুভঙ্কর দাস. Show all posts
Showing posts with label শুভঙ্কর দাস. Show all posts

Wednesday, October 21, 2020

অন্ধকার রাত

 

ছবি : ইন্টারনেট
                                                                         শুভঙ্কর দাস

কয়েক হাজার রাত  তোমার চুলে নেমেছে,
এলোমেলো থাক, সাজালেই ধ্যানভঙ্গ হবে।
হৃদস্পন্দনে  মন্ত্র জপেছি শরীরি দালানে
গভীর- গভীরতায় বাঁচার ইচ্ছে হয়েছিল যবে।
জমাট রক্তগুলো  তাপ পেয়েছে অন্ধকারে
বাধাহীন, দ্রুত ছুটে চলেছে প্রত্যেক কোষে।
অবাধ্য হাতদুটো আঁচড়ে পড়েছিল নরম দেয়ালে
মুহূর্তের স্তব্ধতায় সূর্য ওঠেনি ভোরের আকাশে।

shubhankardas.mumu@gmail.com
কোচবিহার


Wednesday, January 1, 2020

জাগরণ


                                                                                                              ...শুভঙ্কর দাস
তুই সামনে এলেই বারুদের গন্ধ পাই
সারা শরীরে রাষ্ট্রীয় আনুগত্যের ছাপ তো রয়েছে!
তবু কেন? জানি তোর পকেটে বন্দুক নেই,
ওটা কলম।কয়েক বছরের পুরনো।
ভাষা বদলে যাচ্ছে সময়ের দাবিতে
আর সময় বদলায় ভাবনার জঠরে।
 একটু দাঁড়া, পথিক হবো আমরা
ভালোবাসার অবকাশ নেই
এখন চেতনার সৌধ নির্মাণ হবে।

shubhankardas.mumu@gmail.com