1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label সুশীল ঘোষ. Show all posts
Showing posts with label সুশীল ঘোষ. Show all posts

Wednesday, January 1, 2020

চেতনা

                                             ...সুশীল ঘোষ 
কৃষ্ণ কালী আল্লা হরি,
একই সুরে বাঁধা তান ।
মানুষ তুমি হওনা কেন-
এক জাতি আর একই প্রাণ ?

আমরা যদি বিশ্ববাসী
একই পিতার সন্তান !
ভাই হয়ে কেন ভায়ের প্রতি
অস্ত্র ছুঁড়ে হর প্রাণ ?

স্বার্থের নেশায় মনের সুখে,
করছ যে পাপ, পাহাড় প্রমান,
একটি বারও ভেবেছ কি --
কি হবে, এর পরিণাম ? 

বিশ্ব জুড়ে বিশ্বপিতা--
পেতেছেন যে প্রেমের আসন,
তোমার পাপে কলুষিত
হচ্ছে জেনো সর্বক্ষণ ।

শেষের বেলায় পিতার কাছে
দেবে তুমি কি জবাব ?
জেনে রেখো, কেউ নেবে না,
পাহাড়-প্রমান এ পাপের ভাগ ।


sushilghosh1980@gmail.com
কলকাতা