1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label স্বপন শর্মা. Show all posts
Showing posts with label স্বপন শর্মা. Show all posts

Saturday, October 21, 2023

পুজোর ছড়া

ছবি : ইন্টারনেট

পুজোর ছড়া

স্বপন শর্মা


ঘোড়ায় চড়ে আসছে এবার, এই পৃথিবী ধামে

শিউলি ঝড়ে ছিটিয়ে পড়ে পথের ডানে বামে।

উলুর-ধ্বনি ঢাকের ধ্বনি উঠলো বেজে ঢোল

সবার মুখে, সুখ বা দুখে; মায়ের নামের বোল।


আয় মা রমা অসুর দমা- শান্তি ফিরুক ঘরে

বিপদগামী অসুর-নামি মানুষ কে নে ধরে।

ফালতুবাজি হল্লা বাজি এসব তুমি থামা

ফুল ফসলে মূল আসলে উঠুক ভরে ধামা।


দুখ নাশিনী হিম বাসিনী অশ্বারোহে ফিরে

মেঘের জলে ফসল ফলে উঠুক সবার নীড়ে।

কাঁদিস নে মা, ভাবিস নে মা বাপের বাড়ি নিয়ে

উজার করে আশিশ ভরে, এবার যেয়ো দিয়ে।


সময় ধরে বছর পরে, আবার দেখবে এসে-

দেখতে পাবে আজ যেভাবে যাচ্ছ রেখে দেশে।

...(সমাপ্ত)...