1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label উত্তমকুমার পুরকাইত. Show all posts
Showing posts with label উত্তমকুমার পুরকাইত. Show all posts

Wednesday, October 6, 2021

তোমার রাঙা মুখ

 


তোমার রাঙা মুখ 

উত্তমকুমার পুরকাইত

 

বুকের মধ্যে আকাশ চেপে 

মত্ত হয়ে রই

হৃদয় আমার পদ্মবনে, 

কিন্তু তুমি কই?

হাজার জনের মাঝে আছি, 

শূন্য তবু ঘর

উথালপাতাল ঢেউ লাগে 

একলা দ্বীপের পর।

ওগো মেয়ে, পাগল মেয়ে 

আসবে কখন বলো,

তোমার পথে জীবন আমার 

নতজানু হল

ভিতরে আজ কাশের হাওয়া 

গুড়গুড়িয়ে বুক

ঢাকের সুরে বাজছে কেবল 

তোমার রাঙা মুখ।

upurkait1978@gmail.com
দক্ষিণ ২৪ পরগনা

Wednesday, January 1, 2020

কেন আসো অন্ধকারে


                                        ...উত্তমকুমার পুরকাইত

কেন মাঝরাতে এসেছিলে গোপনে?
বাইরে শনশন রাত,
কুবোপাখির ডাক আকাশে-বাতাসে
বড় ভয় করে।
তোমাকে তো ছেড়ে দিয়েছি কবে
তবে কেন আসো অন্ধকারে!
যেদিন জ্যোৎস্না ছিল আকাশে
গাছেরা পাশাপাশি চুমু খেত অশ্লেষে
আলো ছিল, জল ছিল, হাওয়া ছিল 
অথচ বারুদের ঘ্রাণ দখিনা বাতাসে,
কাগজে ছবি ছিল কান্দাহার, হিরোসিমা; 
তুমি চিৎকার করে বললে,
আমেরিকা যাওয়ার কথা আর বোলো না!
বললাম, পৃথিবীর শ্রেষ্ঠ পক্ষীরাজটি আমি এনে দেব
সোনার কাঠি, জিয়ন কাঠির কথা শোনাব;  
শুনলে না। বললে,আমাকে নয়
আমেরিকাকে বড় ভালবাস তুমি।  
চলে গেলে,
মাঝরাতে খবর এলো সিলিং ফ্যানের নিচে
তোমার ঝুলন্ত শরীর
সেই থেকে ঝড়, অন্ধকার
সেই  থেকে  আসো বারবার!

upurkait1978@gmail.com


Saturday, September 28, 2019

কেউ নেই আজ




একটা সর্পিল রাত আষ্টেপৃষ্ঠে বেঁধেছে আমায়,
যেদিকে হাতড়াই কেউ নেই
কাঁটায় কাঁটায় হৃদপিণ্ড
জংশনের পাশে লাশ
পড়ে আছে তিন খণ্ড;
অন্ধকার নিকশ কালো
কেউ কি বলে দেবে কোন পথে সূর্য আসে,
কোন পথে সোনার আভায় আলোকিত মুখ?
কোন পথে ক্লোরোফিলের গন্ধ ভাসে,
গুমরে গুমরে কাঁদে দুজনের বুক!
এই পৃথিবী তো আমাদের ছিল একদিন
আমাদের সন্তানের
কোথায় হারাল সব?
কোথায় হারাল আজ জ্যোৎস্নার মায়াবী পিদিম!









লেখক - উত্তমকুমার পুরকাইত
 upurkait1978@gmail.com