1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label গৌর গোপাল পাল. Show all posts
Showing posts with label গৌর গোপাল পাল. Show all posts

Friday, January 13, 2023

পান্তা নবান

ছবি : ইন্টারনেট 

 পান্তা নবান

গৌর গোপাল পাল


হিমেল হাওয়া গায়ে মেখে

হেমন্ত গান গায়!

চাষীর বউ তাই না দেখে

নবান খেতে চায়!!


ভরলো গোলা নতুন ধানে

রবি ফসল মাঠে!

মুখ রাঙিয়ে মিঠা পানে

তাই চলেছে ঘাটে!!


খড়ের পালুই দিচ্ছে চাষী

খড় তুলছে ছেলে!

পান্তা নবান রয়েছে বাসি

দোষ কি আছে খেলে!!


কতদিনতো দিন কেটেছে

হয়নি খাবার ঘরে!

কালকেরটা বেশী রেঁধেছে

আজকে খাব করে!!


...(সমাপ্ত)...

Monday, August 15, 2022

বই কথা

ছবি : ইন্টারনেট

 বই কথা

গৌর গোপাল পাল


বুদ্ধির খেলা দেখাতে হলে

পড়তে হবে বই!

জ্ঞানী মানুষ সবাই বলে

তাই না অবাক হই!!


বই পড়লে বাড়ে যে জ্ঞান

বুদ্ধির ধার বাড়ে!

বাড়ে বোধ মান অপমান

কেউ না যাতে কাড়ে!!


জ্ঞানী যে জন বইটা পড়ে 

মানুষ হতে শেখে!

কেউ মূর্খের পাল্লায় পড়ে

দিও না বই রেখে!!


বই-ই হল বাঁচার উপায়

জ্ঞানের আধার ভাই!

বইয়ের কোন বিকল্প নাই

সবাই পড়ো তাই!!

...(সমাপ্ত)...