1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label ফয়সাল আহমেদ ডালিম. Show all posts
Showing posts with label ফয়সাল আহমেদ ডালিম. Show all posts

Friday, May 1, 2020

এসো একদিন

                                                                                         ....ফয়সাল আহমেদ ডালিম


যদি কখনো আসো
তবে আমাদের বাড়ির পিছনের জাম্বুরা তলায়
তোমাকে দাঁড় করাবোই।
যেখানে সন্ধ্যা হলেই পাশের ঝোঁপ থেকে জ্বলা জোনাকির আলোয় আমার মোবাইল থেকে বিচ্ছুরিত আলো একাকার হতো, দুরালাপনীর ফিসফিসানিতে কত সন্ধ্যা রাতে পরিনত হতো।

আমাদের আবেগ চুইয়ে পড়তো নারকেল পাতার ফাঁক গলে আসা জোছনার শরীরে।
কথোপকথনের মুর্ছনায় আঁধারে ডুবে যেতাম।
কিশোরী কামরাঙ্গা গাছটি এখন যৌবনবতী 
যার ফুলে তোমার খোপা বানানোর স্বপ্ন দেখাতাম।

তুমি এসো একদিন
আমাদের বড় আমগাছটির নিচে 
যেখানে তোমার সাথে আলাপকালে চলতো হাঁটাহাঁটি,
দুর থেকে চলতো আমাদের ভবিষ্য সংসারের খুনসুটি।

এখনো চলছি আমরা শুধু পথ গেছে বেঁকে
তবু রয়েছি একে অপরের সুখ হয়ে বুকে।

কুষ্টিয়া,বাংলাদেশ
jfa.dalim@gmail.com

Wednesday, January 1, 2020

পরিবর্তন


                            
                                                     ...ফয়সাল আহমেদ ডালিম

আজ উনিশ বছর পর তোমার সাথে দেখা
পাতলা মুখটা বেশ হয়েছে পুরু
চুলের দেহে ভর করেছে রুক্ষতা,
অথচ এক সময় ঝলমলে চুল নিয়ে কত হয়েছে কবিতা।

তোমার মুখে দখল নিয়েছে মেছতা
চোখের সীমানায় কালচে দাগ
অথচ এই চোখ মুখে চেয়ে,
কত সোনালি বিকেল যেত বয়ে।

তোমার হাতের চামড়া কোমলতা হারিয়েছে
একসময় হাত দেখার ছলে নানা কৌশলে
মেখেছি তোমার স্পর্শ হাতের পশমে,
কত সুখ নির্মিত হতো আমাদের প্রেমে।

কত বদলে ফেলেছো অথবা গিয়েছো
চুলের সিঁথির বাঁক থেকে পায়েলের নকশা
ঠোট সরু করে কথা বলার ঢং,
শুধু বদলায়নি তোমার চোখের জলের রং।


jfa.dalim@gmail. com
কুষ্টিয়া,বাংলাদেশ।