1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label মন্টু কুম্ভকার. Show all posts
Showing posts with label মন্টু কুম্ভকার. Show all posts

Saturday, October 21, 2023

মৃত্যুর ছন্দ পতন নেই

ছবি : ইন্টারনেট

 মৃত্যুর ছন্দ পতন নেই

মন্টু কুম্ভকার 

জীবনের ছন্দ পতন নেই

মৃত্যুর বাতাস কেবল দীর্ঘশ্বাস আঁকে.....

দায় ভার  এড়িয়ে যাওয়া যায় না

 মৃত্যুর মূর্খতার কোনো প্রমাণ নেই বলেই জ্যান্ত ছবি দেওয়াল বেয়ে উঠতে থাকে।

কল তলা , বাতাবিলেবুর গাছ , বাবার বেতের চেয়ারে বসা সব আবছা হতে থাকে .........

তবু তারা বেঁচে থাকে

তবু তারা বাঁচিয়ে রাখে

দীর্ঘশ্বাস ফেলে.......

...(সমাপ্ত)...

Wednesday, January 1, 2020

এখানে কালো


                                                                 ...মন্টু কুম্ভকার



কত দিন হাতে হাত রেখে হাঁটা হয় নি ,
কত দিন বট তলার টিলার পাশে পাশ বালিশখেলা খেলা হয়নি;

এভাবে ঝিমোতে ঝিমোতে যখন তোমার কথাগুলো উড়ে আসে এস এম এস হয়ে
আমি ভাঙতে শুরু করি রাস্তার উপর
যত ঘৃণা তোমার ঐ হলুদ মাখা গালে ,
যত ঘৃণা তোমার ঐ ওড়নার ফুটে আসা সুতোর ভাঁজে;
তোমার গুটিয়ে আসা পায়ের ছাপ
যেভাবে আমার গালে উড়ে এসে পড়তো
মনে হতো সমুদ্র মন্থনের পর এই বিশ্রাম দরকার।

এভাবে দিন যায় ........

এখন খাটের দড়িতে টান দি আর ভাবি
        মা আজ পা ছড়িয়ে ঘুমোবে।


mantu0kumbhakar359@gmail.com
পুরুলিয়া