1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label সুধাংশুরঞ্জন সাহা. Show all posts
Showing posts with label সুধাংশুরঞ্জন সাহা. Show all posts

Saturday, October 21, 2023

অব্যয় বুদ্বুদ

ছবি : ইন্টারনেট

অব্যয় বুদ্বুদ 

সুধাংশুরঞ্জন সাহা

জলোচ্ছ্বাসে তিস্তার দু'কুল ভেসে যায়...

বৃষ্টিভেজা পাহাড়ি রাস্তা লেখে ধ্বসের স্বরলিপি।

এক বুক কুয়াশা সাঁতরে ফিরে আসি একা।

বৃষ্টিমুখর রাতের মতো

নিপাট ব্যথার পাশে জেগে থাকে চোখ।

তবুও,গ্যাসবেলুন বিক্রেতার লাল,হলুদ বেলুন

মুহূর্তেই শিশুমনে এঁকে দেয় খুশির আকাশ।

এইসব অব্যয় বুদ্বুদে ভেসে থাকি,

বিশ্বাস ও আলোর অযুত পথে পথে।

...(সমাপ্ত)...

Friday, January 13, 2023

কুয়াশা

ছবি : ইন্টারনেট 

 

কুয়াশা

সুধাংশুরঞ্জন সাহা


মানুষ কেন যায় --

সমুদ্রের কাছে?

পাহাড়ের কাছে?

কিংবা অরণ্যের কাছে?


আদতে সে কী পায় সেখানে --

সুখ?

ভালোবাসা?

দুঃখ ভুলে থাকার জাদুকলস?


সম্ভবত সে জানে না তেমন কিছুই!

তবু বারবার যায়।

তুলে আনে বনফুল।

কুয়াশা মাখা শালের চারা,

ঝিনুক, নুড়ি পাথর।

এবং নির্জনতা।


...(সমাপ্ত)...

Wednesday, January 1, 2020

স্বমহিমা


                                                ...সুধাংশুরঞ্জন সাহা 


না কোন হাহাকার,  না আর্তনাদ !
স্বপ্ন আর বিশ্বাসের সীমানা পেরনো
অহং এক দীপ্ত অগ্নিশিখা !
বেলাশেষের নিবু  নিবু আঁচেও
দু'এক ফোঁটা ঘি ফেললেই ফের
দাউদাউ ফুঁসে ওঠে স্বমহিমায় ।

sr.saha3012@gmail.com
কলকাতা