1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label অভিজিৎ দত্ত. Show all posts
Showing posts with label অভিজিৎ দত্ত. Show all posts

Saturday, October 10, 2026

দুর্গোৎসব ও তার তাৎপর্য

 ছবি :কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence)


দুর্গোৎসব ও তার তাৎপর্য

অভিজিৎ দত্ত

 

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা।বর্তমানে দুর্গাপূজা ভারতের জাতীয় উৎসবে পরিণত হয়েছে ।এই দুর্গাপূজা  কীভাবে চালু হল তা নিয়ে নানারকম কাহিনী প্রচলিত আছে।প্রাচীনকালে রাজা সুরথ সর্বপ্রথম দুর্গাপূজা শুরু করেন। পূর্বে বসন্তকালে দেবী দুর্গার পূজা হতো বলে এর নাম ছিল বাসন্তী পূজা।পরবর্তীকালে ত্রেতাযুগে শ্রীরামচন্দ্র শরৎকালে দেবী দুর্গার পূজা করেন। তারপর থেকে শরৎকালে দেবী দুর্গার পূজার প্রচলন শুরু হয়।তবে  বঙ্গে দেবী দুর্গার পূজার প্রচলন করেন তাহিরপুরের রাজা কংসনারায়ন। দিল্লিতে তখন রাজত্ব করতেন সম্রাট আকবর। প্রশ্ন হচ্ছে দুর্গা নামটি এল কী করে? কেউ বলেন দুর্গম নামক অসুরকে বধ করার জন্য এই নাম হয়েছে।আবার অনেকের মতে মতে সমস্ত রকম দুর্গতি থেকে তিনি উদ্ধার করেন বলে এই নাম হয়েছে।

মানুষের অতীত ইতিহাস বিশ্লেষণ করলে যেমন সমাজ সৃষ্টির উদ্দেশ্যগুলো জানা যায় সেইরূপ দুর্গোৎসব এর পেছনেও কিছু

উদ্দেশ্য আছে।বর্তমানে মানুষ দুর্গোৎসব এর বাইরের দিকটি নিয়ে মাতামাতি করায় এর আভ্যন্তরীণ উদ্দেশ্যটি মার খাচ্ছে। তাই আমাদের সর্বাগ্রে প্রয়োজন দুর্গাপূজোর আভ্যন্তরীণ উদ্দেশ্যটি জানা।দেবী দুর্গা প্রতিমার দিকে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে দেবী দুর্গার বাঁ পাশে রয়েছে সরস্বতী ও কার্তিক এবং ডানদিকে রয়েছে লক্ষী ও গণেশ। মাথার উপরে রয়েছে মহাদেব। প্রত্যেক দেবতারই একটি করে বাহন রয়েছে। বাহনগুলোর তাৎপর্য হল সহযোগিতার। অর্থাৎ সমাজে আমরা একে,অপরের সাহায্য ছাড়া চলতে পারি না বা সঠিকভাবে বিকশিত হতে পারি না ।প্রত্যেকটি দেব-দেবী প্রতীকী এবং তাদের প্রত্যেকেরই কিছু না কিছু প্রভাব রয়েছে।লক্ষী যেমন ধনের দেবী। সরস্বতী বিদ্যার দেবী। কার্তিক সৌন্দর্য ও সাহসের। গণেশ তেমন জননেতা বা সিদ্ধিলাভের দেবতা।মা দুর্গা হচ্ছেন শক্তির প্রতীক। অর্থাৎ শক্তি সবাইকে চালিত করছে। শক্তি ছাড়া সবকিছুই অচল। আমাদের সমাজে সঠিকভাবে বাঁচতে গেলে মা দুর্গার ও তার সঙ্গীদের একান্ত প্রয়োজন। বিদ্যা ছাড়া যেমন ধনের গুরুত্ব উপলব্ধি কলা যায় না,সেইরূপ নেতা হতে গেলে প্রয়োজন সাহস ও সৌন্দর্যের।রূপ আর গুণ দুই মিলে  সৌন্দর্যের সৃষ্টি হয়।আমাদের সমাজ যেহেতু পিতৃতান্ত্রিক তাই পিতৃতান্ত্রিক সমাজে কল্যাণকারিকে অর্থাৎ মহাদেবকে যেমন যেমন মাথায় রাখা হয়েছে তেমনি অকল্যাণকারীকে অর্থাৎ মহিষাসুরকে সমাজের পদতলে অর্থাৎ মায়ের  পায়ের নিচে রাখা হয়েছে।অর্থাৎ সমাজে শুভ ও অশুভ থাকবে।কিন্ত শুভর অবস্থান যেন উচ্চে থাকে। উল্টোটা হলে সমাজের বিনাশ অনিবার্য। কল্যাণকারীকে মাথায় রাখো,অকল্যাণকারীকে বিনাশ করো-এটাই দুর্গোৎসব এর আসল কথা বা বার্তা।

দুর্গোৎসব এর সময় দলগতভাবে কাজ করার প্রয়াস আমাদের সামাজিক সংহতিকে সুদৃঢ় করে।দুর্গাপূজোর সময় মন্দিরে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের উপস্থিতি সামাজিক ঐক্য ও সংহতির পরিচায়ক।

দুর্গোৎসব এর অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। দুর্গোৎসব এখন একটা বড় বিনোদন উৎসবে পরিণত হয়েছে।ভক্তির চেয়ে এখন থিম পূজার প্রচলন বেড়েছে।বড়,বড় সংস্হা এখন পূজার স্পনসর করছে।মৃৎ শিল্পী, শোলা ও ডাকের সাজ শিল্পী, প্যান্ডেল ও ডেকোরেটার কর্মী, বাজনা ও বাজির সঙ্গে যুক্ত বহু মানুষ মা এর আগমনের দিকে তাকিয়ে থাকে।এমন কি পূজা উপলক্ষ্যে বস্ত্র, চর্ম ও প্রসাধনী বিক্রয়কারীরা এই উৎসবের

 জন্য সারাবছর অপেক্ষা করে থাকে।

দুর্গোৎসব মিলনের উৎসব,আনন্দের উৎসব, একতার উৎসব।দুর্গোৎসব তখনই সার্থক হবে যখন আমরা এর ভিতরের উদ্দেশ্য অনুভব করতে পারবো। মা দুর্গা একজন মহিলা হয়েও মহিষাসুর এর ন্যায় এক দুর্গম অসুরকে বধ করেছেন। এর দ্বারা প্রমাণিত হয় সমাজে মহিলারাও কম শক্তিশালী নয়। উপযুক্ত শিক্ষা ও সুযোগ পেলে তারাও যে কোন কাজ করতে পারে।অথচ ভারতবর্ষে আজও নারী-পুরুষে ভেদাভেদ, নারীদের অযন্ত, তাদের উপর অত‍্যাচার, কন্যাভ্রণ হত্যা, মহিলাদের উপযুক্ত মর্যাদা না দেয়া ,তাদের গুরুত্ব না দেয়া, তাদের শ্রদ্ধা না করা ইত্যাদি কতরকম ভুলই না করে চলেছি।মহিলাদের প্রতি শ্রদ্ধা না থাকলে ও তাদের মর্যাদা না দিলে সে জাতির উন্নতি অসম্ভব।

দুর্গা পুজো মানুষকে শেখাই শেখাই অশুভ শক্তি যতই শক্তিশালী হোক, তার বিনাশ অনিবার্য। আমরা দুর্গাপূজো থেকে শিক্ষা নিচ্ছি তো?বর্তমানে যেভাবে অশুভ শক্তির বাড়- বাড়ন্ত দেখা যাচ্ছে তা কীসের ইঙ্গিত দিচ্ছে?রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, " যারে তুমি নিচে ফেলো,  /সে তোমারে ফেলিবে যে নিচে /পশ্চাতে রেখেছো যারে/ সে তোমারে পশ্চাতে টানিছে"।সাধারণ মানুষের উন্নয়ন ছাড়া একটা দেশ বা জাতির উন্নয়ন হয় না।বর্তমানে যারা সমাজের মাথা দুর্গাপূজোর সময় তারা যদি একথাটা মনে রাখে সেটাই হবে আমাদের বড় পাওয়া।সমাজে শুভ শক্তির জয় হোক, অশুভ শক্তির বিনাশ হোক এটাই বোধহয়  মা এর কাছে সাধারণ মানুষের  প্রার্থনা।জয় দেবী দুর্গা।


Wednesday, October 2, 2024

ড: সর্বেপল্লী রাধাকৃষ্ণান ও বর্তমান দিনে তার প্রাসঙ্গিকতা

ছবি : ইন্টারনেট

ড: সর্বেপল্লী রাধাকৃষ্ণান ও বর্তমান দিনে তার প্রাসঙ্গিকতা 

অভিজিৎ দত্ত

ড:সর্বেপল্লী রাধাকৃষ্ণান (১৮৮৮-১৯৭৫) ছিলেন একজন আদর্শ শিক্ষক, দার্শনিক, মানবপ্রেমিক এবং  বিচক্ষণ, বুদ্ধিমান ও ন্যায়পরায়ণ প্রশাসক।তিনি দীর্ঘ পনের বছর ধরে, উপরাষ্ট্রপতি (১৯৫২-১৯৬২) এবং রাষ্ট্রপতি (১৯৬২-১৯৬৭)পদে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রেও যে দায়িত্ব পেয়েছেন তাইই নিষ্ঠার সঙ্গেই পালন করেছেন। 

রাধাকৃষ্ণানের জন্ম তামিলনাড়ুর ছোট্ট শহর তিরুতানিতে।পিতা সর্বেপল্লী বীরস্বামী ছিলেন একজন সামান্য তহশীলদার।মাতা সীতাম্মা।জন্মসূত্রে  রাধাকৃষ্ণান ছিলেন নিন্মবিত্ত এক তেলেগু ব্রাহ্মণ পরিবারের সন্তান। এই পরিবারের আর্থিক স্বচ্ছলতা ছিল না বললেই চলে কিন্ত বংশ পরম্পরায় এই পরিবারের সকলেই ছিলেন সৎ ও নিষ্ঠাবান। মানুষের সেবা করাই এদের প্রধান উদ্দেশ্য ছিল যার প্রভাব পড়েছিল বালক রাধাকৃষ্ণানের উপর। ছোটবেলা থেকেই রাধাকৃষ্ণান ছিলেন সম্পূর্ণ অন্য ধরনের মানুষ। সবসময় বই এর মধ্যেই ডুবে থাকতে ভালোবাসতেন।তিরুতানি শহরেই তার প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ হয়।এরপরের শিক্ষা লুথেরান মিশন হাইস্কুলে।১৯০০ খ্রিস্টাব্দে রাধাকৃষ্ণান প্রবেশ করেন ভেলোর কলেজে।১৯০৪ থেকে ১৯০৮ সাল পড়াশোনা করেন মাদ্রাজ ক্রিশ্চান কলেজে।।১৯০৮ সালে ভর্তি হন মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে।এখানেই তিনি দর্শনে  এম,এ ডিগ্রি লাভ করেন। এখান থেকেই তার প্রথম প্রবন্ধ প্রকাশ পায়-'Ethics of the vedanta and its metaphysical Analysis.এই প্রবন্ধটি পড়েছিল হক সাহেব মুগ্ধ হন ও  ভবিষ্যতবাণী করেন রাধাকৃষ্ণান ভবিষ্যতে একজন বিশ্ববিখ্যাত দার্শনিক হবে।১৯০৯ সালে রাধাকৃষ্ণান খুব কম বয়সে(একুশ বছর) মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক হিসাবে কাজে যোগ দেন।অল্প দিনের মধ্যেই একজন জনপ্রিয় শিক্ষক হিসাবে সকলের নিকট পরিচিত হন।এরপর ১৯২০ খ্রিস্টাব্দে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের অনুরোধে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সর্বোচ্চ পদে যোগ দেন। এখানেও অল্প কিছুদিনের মধ্যেই শিক্ষার্থীদের মন জয় করেছিলেন। ১৯২৯ খ্রিস্টাব্দে অক্সফোর্ডের ম্যানচেস্টার কলেজের আহ্বানে সেখানে অধ্যক্ষের পদে যোগ দেন। এখানে থাকাকালীন তার একাধিক বক্তৃতার সংকলন নিয়ে একটি বই প্রকাশিত হয়-My search of truth. ১৯৩৩ খ্রিস্টাব্দে রাধাকৃষ্ণানকে অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে মনোনীত করা হয়।উপাচার্য থাকাকালীন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কে আমন্ত্রণ জানান। রবীন্দ্রনাথ ও  সেই আমন্ত্রণ গ্রহণ করেন ও সেখানে বক্তৃতা দেন।১৯৪৮ সালে ইউনেস্কোর চেয়ারম্যান হন।১৯৪৯ সাল  থেকে ১৯৫২ সাল পর্যন্ত রাধাকৃষ্ণান রাশিয়াতে ভারতের রাষ্ট্রদূত হিসাবে কাজ করেন। ১৯৫২ খ্রিস্টাব্দে স্বাধীন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি (১৯৫২-১৯৬২)হিসাবে দশ বছর দায়িত্ব সামলান।পরর্বতীতে দ্বিতীয় রাষ্ট্রপতি (১৯৬২-১৯৬৭) হিসাবে দায়িত্ব পালন করেন। রাধাকৃষ্ণান তার কর্মদক্ষতার জন্য অনেক পুরস্কার পান।তিনি অনেকগুলি বই লিখেছিলেন। তার মধ্যে বিখ্যাত হল  The Religion we need,kolki or The Future of civilization, Religion and society, Religion in a changing world philosophy of  Rabindranath Tagore, প্রভৃতি।১৯৫২ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি-লিট।১৯৫৪ সালে ভারতরত্ন।১৯৭৫ সালে আন্তর্জাতিক টেম্পলটন পুরস্কার লাভ করেন।উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণান১৯৬০ সালের১৪ই সেপ্টেম্বরএকদিনেরজন্যমুর্শিদাবাদ জেলারবহরমপুরেএসেছিলেন কৃষ্ণনাথকলেজের পদার্বিদ্যার গবেষণাগারের নতুন ভবনের উদ্বোধন করতে।।এই অনুষ্ঠানে এসে তিনি এই শহরের দানবীর মণীন্দ্রচন্দ্র নন্দীর নাম উল্লেখ করেন ও  তাঁর অর্থ সংকটের সময় দাতার অর্থ সাহায্যের কথা বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন।রাধাকৃষ্ণানের জন্মদিন (৫ই সেপ্টেম্বর) কীভাবে শিক্ষক দিবস হিসাবে পালিত হয়েছিল? এই  সম্পর্কে যেটা জানা যায় তা হল রাধাকৃষ্ণান রাষ্ট্রপতি (১৯৬২) হওয়ার পর ছাত্ররা তার জন্মদিন পালন করতে গেলে তিনি বলেন শিক্ষকরাই যেহেতু সমাজের মেরুদন্ড তাই তার জন্মদিন  শিক্ষক দিবস হিসাবে পালন করলে তিনি খুশি হবেন। এইভাবে সেই বছর থেকে শিক্ষক দিবস পালন শুরু হল।রাধাকৃষ্ণান সহজ, সরল ও অনাড়ম্বর জীবন যাপন করতেন ও নিরামিষ ভোজী ছিলেন। তিনি তার একমাত্র পুত্র সর্বেপল্লী গোপালকে লিখেছিলেন গভীর ঈশ্বর বিশ্বাস ও জীবে করুণা এই দুটি ব্যাপার সবসময় লক্ষ্য রেখে চলো।আমিও ঐ নীতি মেনে চলি।এই মহান  ব্যক্তিত্বের মহাপ্রয়াণ হয় ১৯৭৫ সালের ১৬ই  এপ্রিল।

রাধাকৃষ্ণান ছিলেন একজন আদর্শ শিক্ষক, বিখ্যাত দার্শনিক ,যোগ্য প্রশাসক ও একজন মানবপ্রেমী  ব্যক্তি।রাধাকৃষ্ণান যাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন তারা হলেন বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ। বিবেকানন্দের কর্মযোগ ও  রাজযোগ তাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। যেমনটি করেছিল রবীন্দ্রনাথের সাধনা ও  song  offerings বই দুটি।রাধাকৃষ্ণানের উল্লেখযোগ্য কৃতিত্ব হল ১৯২৫ সালে ভারতীয় দর্শন কংগ্রেসের প্রতিষ্টা,যার চেয়ারম্যান ছিলেন  তিনি এবং প্রথম অধিবেশনে সভাপতিহয়য়েছিলেন স্বয়ং  রবীন্দ্রনাথঠাকুর।রাধাকৃষ্ণান ছিলেন মুক্ত মনা ও স্বাধীন চিন্তার সমর্থক। তাই অন্যায় দেখলেই গর্জে উঠেছেন, কোন কিছুর পরোয়া করেন নি।বিবেকানন্দ প্রকৃত ধর্ম বলতে মানবসেবা বুঝিয়েছেন যেটা রাধাকৃষ্ণান হৃদয়ঙ্গম করেছিলেন। তাই তো তিনি যখন রাষ্ট্রপতি হন তার মাইনে ছিল দশ হাজার টাকা।তিনি দুহাজার টাকা নিজের খরচের জন্য রেখে বাকী আট হাজার টাকা দেশের কাজে ব্যয় করতেন। আজকের ভোগ সর্বস্ব যুগে এটা কেউ ভাবতে পারবে?মানুষ অমরত্ব অর্জন করে তার সৃষ্টি ও  কীর্তির মধ্য দিয়ে।রাধাকৃষ্ণান সেই অর্থে একজন যুগনায়ক আবার একজন মনীষী, যিনি আজীবন মানুষের উন্নতি সাধন ও কল্যাণের জন্য যেমন বহু বই রচনা করেছেন, দেশ-বিদেশে মূল্যবান বক্তৃতা দিয়েছেন আবার অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দেশের দায়িত্ব পালন করেছেন। রাধাকৃষ্ণানের এইসকল কাজের উৎস ছিল মানবপ্রেম ও স্বদেশপ্রেম। রাধাকৃষ্ণানের মতে ধর্ম হল কতকগুলো আচার ও অনুষ্ঠান পালন নয়।ধর্ম আসলে অন্তরের উদ্বোধন। মানুষ সাধারণত বর্হিমুখি।অন্তরের দিকে দৃষ্টি নাই। ধর্মের মূল কথা অন্তরের দিকে দৃষ্টিপাত করা।-যে অন্তরে বাস করেন আমাদের অন্তর্যামী তাকে জাগানো।শিক্ষক হিসাবে তিনি তার ছাত্র-ছাত্রীদের মনে আধ্যাত্মিক ও নৈতিক চেতনার উন্মেষ ঘটাতে চেয়েছিলেন। কেননা তিনি জানতেন এইগুলি ছাড়া প্রকৃত মানুষ হওয়া যায় না।শিক্ষাক্ষেত্রেও তার অসামান্য অবদান।তিনিই প্রথম স্বাধীন ভারতবর্ষের শিক্ষার উন্নতির জন্য যে কমিশন (বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণান কমিশন-১৯৪৮)গঠন করা হয় তা তার নেতৃত্বে সুন্দর কাজ করে এবং ভারতবর্ষের শিক্ষার উন্নতির জন্য নানা সুপারিশ প্রদান করে।তিনিই প্রথম ভারতীয় দর্শনকে চিত্তাকর্ষক ভাবে প্রকাশ করেন। ভারতীয় দর্শন যে পাশ্চাত্য দর্শন থেকে অনেক উন্নত তা তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন।ধর্মের মূল কথা যে মানব কল্যাণ তা তার রচনাবলী পড়লেই বোঝা যায়।তিনি এমন এক মঙ্গলময় পৃথিবীর কথা চিন্তা করেছিলেন যার মূলে থাকবে মনুষ্যত্ববোধ ও মানবতাবোধ।তিনি জানতেন মানুষের আত্মজ্ঞান ও চেতনাবোধের উন্মেষ ছাড়া কিছুতেই সুন্দর দেশ বা পৃথিবী গড়া সম্ভব নয়।আজকের ভোগবাদী, আত্মসর্বস্ব মানুষ রাধাকৃষ্ণানের কর্ম ও বাণীকে কবে উপলদ্ধি করবে?সুন্দর দেশ ও পৃথিবী গড়ার স্বপ্ন কী সব ব্যর্থতায় পর্যবসিত হবে?না কী সত্য, শিব,সুন্দরের আর্দশে মানুষ আবার জেগে উঠবে? সময় সবকিছুর উত্তর দেবে।

...(সমাপ্ত)...




Monday, July 24, 2023

শিশুদের যত্ন

ছবি : ইন্টারনেট

 শিশুদের যত্ন

অভিজিৎ দত্ত

ছোট, ছোট শিশুরা

লেখাপড়া করে

কী আছে তাদের মনের মধ্যে

কজনই বা তার খোঁজ করে?


অভিভাবকরা তাদের সুপ্ত ইচ্ছাগুলো

চাপিয়ে দেয় শিশুদের ঘাড়ে

শিশুদের ইচ্ছা, অনিচ্ছার

তোয়াক্কা আর কে করে?


শিশুদের দাবিগুলি আমরা কী

গুরুত্ব দিয়ে দেখছি?

তাদের ইচ্ছা, অনিচ্ছার মূল্য

আমরা কী সবসময় দিচ্ছি?

 

শিশুরাই জাতির ভবিষ্যত

তাই নিতে হবে ঠিক করে যত্ন

দিতে হবে সঠিক গাইড

তবেই শিশুরা হবে এক, একটি প্রদীপ।

...(সমাপ্ত)...

Saturday, April 15, 2023

শিশু শ্রমিক

ছবি : ইন্টারনেট


শিশু শ্রমিক 

অভিজিৎ দত্ত 

শিশু শ্রমিক এক অমানবিক প্রথা 

কচি বয়সে পড়াশোনার বদলে 

মাথায় তাদের একরাশ কাজের বোঝা।


শিশুরা যদি পড়ার সুযোগ না পায় 

হৃদয়বৃত্তি, বুদ্ধিবৃত্তির বিকাশ 

ঠিকমত কখনোই আর সম্ভব নয়।


কচি,কচি শিশুরাই 

দেশের আসল রত্ন 

তাদেরকে ঠিকমত তৈরি 

করতে না পারলে

বিফল হবে আমাদের সব স্বপ্ন। 


প্রত্যেক শিশুর চোদ্দ বছর বয়স পর্যন্ত 

শিক্ষা তাদের অপরিহার্য 

লেখা আছে ভারতের সংবিধানের 

নির্দেশমূলক নীতিতে 

কেন এটা করা হবে না ভারতে

শিশুদের মৌলিক অধিকারেতে?


শিশুদের নিয়ে উন্নত দেশগুলি 

আজ হয়েছে কত সচেতন 

প্রাচীন কালে বিশ্বকে পথ দেখানো 

ভারতবর্ষ আজ কেন অবচেতন?

কী করে হবে তাহলে দেশের উন্নয়ন?

...(সমাপ্ত)...