1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label শমিত কর্মকার. Show all posts
Showing posts with label শমিত কর্মকার. Show all posts

Sunday, September 25, 2022

এ কেমন সব ভূতুরে কান্ড

ছবি : ইন্টারনেট 

এ কেমন সব ভূতুরে কান্ড

শমিত কর্মকার

সেই রাতটা যেন আজও বিভীষিকাময়। এখন যেন আতঙ্কের রাতটা মন থেকে মুছে ফেলা যাচ্ছে না। নবনীতা  আর রমেন নতুন বিয়ের পর বেড়াতে গিয়ে ছিল। নবনীতা র পুরাতন বাড়ি বনজঙ্গল দেখতে ভালো লাগে বলে কাছাকাছি মুর্শিদাবাদ নিয়ে গিয়েছিল রমেন। অতিমারি থাকায় বেশি দূরে যায় নি। নবনীতার শোনবার পর থেকে বেশ ভালোই লেগেছিল। শিয়ালদহ ষ্টেশন থেকে লালগোলা ফাষ্ট প্যাসেনজারে সীট বুক করে নিয়েছিল রমেন। দুজনার ট্রেনে উঠে সীটে বোসে বেশ মজাই লাগছিল যে আজ তারা কলকাতা শহর ছেড়ে দূরে কোথাও যাচ্ছে। যাত্রা পথের নানা অভিজ্ঞতা নবনীতার বেশ লাগছিল। 

        দুপুর দুটোর সময় রমেন নবনীতা মুর্শিদাবাদ ষ্টেশনে এসে নামল। রমেন ষ্টেশনে নেবে একটা দোকানে ঢুকলো খাওয়ার জন্য। জিনিস পত্র একটা জায়গায় রেখে ওরা দুজন খেতে বোসল।রমেন খেতে খেতেই দোকানে জিজ্ঞাসা করলো আচ্ছা দাদা এখানে থাকবার জায়গা কোথায় ভালো পাওয়া যাবে?দোকানের এক কারিগর বলল, দাদা ওই একটু দূরে ছাতিম তলায় গিয়ে জিজ্ঞাসা করুন ভালো ভালো থাকবার জায়গার খোজ পেয়ে যাবেন। রমেন খাওয়া দাওয়া সেরে জিনিস পত্র নিয়ে নবনীতা কে সঙ্গে করে একটা রিক্সায় উঠল।

     ছাতিম তলায় এসে একটা ভালো বাড়ির সন্ধান পেয়ে সেখানেই উঠেছে নবনীতা ও রমেন। বাড়িটা দেখে দুজনের বেশ ভালো লাগলো। গাছগাছালি ঘেরা আলাদা একটা বাড়ি। ঐ বাড়ি থেকে আর সব থাকার জায়গা একটু দূরে। রমেন রাত্রের খাওয়া সেরে নবনীতা কে নিয়ে বাড়ি টায় এসে উঠলো। বাড়িটিতে রাত্রে যে পাহারা দেয় সে এসে বলে গেল আপনারা দুজনে রাত্রে একসাথেই থাকবেন, বাইরে বেড় হবেনা। বাড়িতে রাত্রের আলোও একটু কম ছিল। পাহারাদার চলে যাওয়ার পর ওরা ফ্রেশ হয়ে বিছনায় এসে বোসল। কিছুক্ষণ বাদে রমেন বাইরের বারানন্দায় গিয়ে একটা সিগারেট ধরাল।নবনীতা তখন ঘরে একা। নতুন জায়গায় এমন একটা ঘরে একা থাকতে তার ভয় ভয় করছিল। কিছুক্ষণ পর ঘরের একটা কোনে নবনীতা তাকাতেই দেখল টেবিলের উপর রাখা ফুলদানি টা কিছুটা সরে গেল, আরও ভয় তাকে পেয়ে বোসল। আবার কিছুক্ষণ পর ঐ দিকে তাকালো দেখলো  ফুলদানিটা জায়গা পরিবর্তন করেছে, এবার নবনীতা ভয় পেয়ে চিতকার করে উঠলো। রমেন চিতকার শুনে ছুটে ঘরের মধ্যে এলো, দেখল নবনীতা বড় বড় চোখ করে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। রমেন নবনীতার পাশে বোসতেই তাকে জরিয়ে ধরে চোখ বুজে কাঁদতে লাগলো। রমেন বলল তোমার কি হয়েছে? ওমন করছো কেন? কোন উত্তর ই সে দিচ্ছে না! কিছুক্ষণ বাদে বলল, তুমি এই বাড়ি ছেড়ে চলো। রমেন বলল, কেন?  এতো রাত্রে কোথায় যাবো। কিন্তু কেন এই বাড়ি ছেড়ে যেতে চাইছো? কি এমন হলো এইটুকু সময়ের মধ্যে, অনেক কিছু যা নিজের চক্ষে বিস্বাস করতে পারছি না। কিন্তু কি হয়েছে? বলছি, তুমি যখন বাইরে গেলে আমি তখন একা ঘরে বড় ঐ ঘরের এক কোনের দিকে দিকে হাত দেখিয়ে বলল ঐদেখো টেবিলের যে ফুলদানি টা আছে ওটা আপনা আপনি জায়গা পরিবর্তন করছিল। রমেন, কি বলছো তুমি! হ্যাঁ, আমি পষ্টো দেখেছি। এবার রমেন বলল, চলো আমরা শুয়ে পরি কাল সকালে দেখা যাবে। এবার ওরা ঘরের  লাইটা নিভিয়ে শুয়ে পরলো। কিছুক্ষণ পর রমেন এর কানে এলো কে যেনো ঐ বারান্দা দিয়ে হাঁটছে, সে ভাবলো আমি তো কিছুক্ষণ আগেই ঐ বারান্দায় সিগারেট খেয়ে এলো। রমেন এর নিজের এবার কেমন যেন মনে হলো, তাহলে কি নবনীতা যা বলছে ঠিক! তার ও কেমন যেন লাগছে। তাহলে কি এই বাড়িটি.. সেই জন্যই কি পাহারার বাইরে বেড়াতে বারো করলো। রমেন এর সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। তাহলে কি এই বাড়ি টায় অন্য কিছু আছে? এই বাড়িতে কি অন্য কিছুর বাস! কিছু তেই ঘুম আসছে না, নবনীতা তাকে আরো আষ্টেপৃষ্ঠে ধরল। গায়ে হাত দিয়ে দেখলো তার শরীর সম্পূর্ণ ঠান্ডা। 

     রাত শেষ হতেই পরিমরি  করে ওরা দুজন বাড়ি থেকে বেড়িয়ে পরল। কিছুক্ষণ পর রমেন ঠিক করলো আর নয়, আজই তারা কলকাতায় চলে যাবে। নবনীতা তাকে বলল, এই রাতের কথা সারা জীবন মনে থাকবে। আমার অনেক বেড়ানো হয়েছে। 

...(সমাপ্ত)...

Wednesday, March 31, 2021

দিন বদলে যায়

 

ছবি  : ইন্টারনেট 

দিন বদলে যায়
শমিত কর্মকার


সূর্য ডুবু ডুবু বিকালে হঠাৎ সুরজিৎ সজলের বাড়ি এলো। আচ্ছা সজল তোর কি হলো বল্  তো? তাকে আমাদের বট তলার আড্ডা খানায় আসতে দেখি না। মাঝে মাঝে তোকে আমাদের বাড়ির পাশ দিয়ে সকালে সাইকেল নিয়ে যেতে দেখতাম সেটাও দেখি না। তুই এখন কি করছিস?  আমাদের গ্র্যাজুয়েশনের পরীক্ষা তো হয়ে গেছে, এখন তো একটু চুটিয়ে আড্ডা মারার সময়। তিন বছর ধরে তো শুধু পড়েই গেলাম। সজল এবার কথা বলল,তুই এবার বস্।আসার পর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা বলে যাচ্ছিস।

       শোন তবে সুরজিৎ, আমাদের পরিবারের অবস্থা অতো ভালো নয়। তার উপর আমার বাবার শরীর দিনকে দিন খারাপ হচ্ছে। তাই পরীক্ষা হয়েই গেছে দেখে ভাবলাম একটা কিছু করা যায় কি না। আমি একটি ইনস্টিটিউট এ ভর্তি হয়েছি চাকরির পরীক্ষা দেওয়ার জন্য। সপ্তাহে দুদিন করে ক্লাস করতে যাই। আর সকালে কিছু টিউশন পড়াচ্ছি। ক্লাস নাইন এবং টেনের ছেলে মেয়েদের তাই তেমন সময় পাই না।সুরজিৎ এতোক্ষণ শুধু কথাই বলছি একটু বস্, আমি চা নিয়ে আসছি। চা খেতে গল্প করবো।

    সজল আমি তোকে অনেক দিন না দেখে আজ এসেছি। আর যার জন্য এসেছি তাকে বললে না বলবি না। সে ঠিক আছে সুরজিৎ আগে বল্, শুনে হ্যা কি না জানাব। আমি ঠিক করেছি আমাদের কলেজের কয়েক জন ঘুরতে যাবো অনেক দিন কোথাও যাইনি। আমি সেই তালিকায় তোকে রেখেছি।সে ঠিক আছে,কিন্তু কি কোরে আমি যাবো বল্। আমার তেমন তো টাকা নেই। ঘুরতে গেলে টাকা লাগবে। আগে এক রকম ছিল বাবার কাছে চাইলে পেতাম। আজ বাবা অসুস্থ। ইচ্ছা থাকলেও উপায় নেই।

     তোর কিছু দিতে হবে না সজল শুধু সাথে যাবি। আমি তুই বিমল, সেতা আর পৌলমি এই কজন দোলে শান্তি নিকেতন যাব। আমি কাকিমাকে বলে নিচ্ছি। না না, মা খুব রাগ করবে। সে কেমন করে হয় ঘুরতে যাব টাকা পয়সা ছাড়া। সে তোকে কিছু চিন্তা করতে হবে না সুরজিৎ বলল।

      অনেক কষ্টে সব ঠিক ঠাক করে সবাইকে রাজি করিয়ে ওরা পাঁচ জন আজ সন্ধ্যায় শান্তি নিকেতন এসেছে। কাল সকালেই দোল /বসন্ত উৎসব। হঠাৎ করে সব ঠিক হওয়ায় হোটেল বাড়ি কিছুই পাইনি। ওরা সবাই ষ্টেশনে একটা চাদর পেতে বসলো। ওদের সাথে এমন অনেকেই ষ্টেশনে আছে। রাত টুকু কাটাবার জন্য কেউ গান কেউ নাচ করছে। ওরা পাঁচ জন ওই দেখে তাদের সাথে ভিরে গেল। দিনের আলো ফুটতেই ওরা চা জলখাবার খেয়ে সোজা বসন্ত উৎসব প্রাঙ্গণে রওনা দিল।প্রবোল আনন্দ নিয়ে ওরা দোল উৎসবে মেতে গেল।


shamit.karmakar@gmail.com
উত্তর ২৪ পরগনা

Saturday, August 1, 2020

ভগবান একি করলে


                                                                                                  ...শমিত কর্মকার

          ময়না‌গড়ের খোকন দা,যাকে সকলে খোকনা বলেই চেনে।বাজারে বাজারে ফেরি করে বিভিন্ন রকম ভাজা বিক্রি করে।সংসার বলতে মেয়ে বউ আর সে।থাকবার তেমন কোন ভালো ব্যাবস্তা ছিল না।ভাড়া করা একটা ছোট ঘর তারই মধ্যা ওরা তিনজন।আয় তার খুব কম তার মধ্যে থেকেই কিছু বাঁচিয়ে প্রত্যেক মাসে কিছু টাকা জমায়।বাকি পয়সায় সংসার চালানো আর মেয়ের পড়াশোনা।
         নিজের গুচ্ছিত টাকা দিয়ে‌  স্বপ্ন‌ নিয়ে খোকন বহু কষ্টে পাঁচ কাঠা জমি কিনেছিল ময়নাগড় শহর থেকে ‌কিছুটা দূরে।প্রত্যেক দিন এই ভাবে খাটনি‌‌ তার উপর বয়স ও হচ্ছে। নিজের ভাড়া বাড়ি ছেরে‌ ঐ জমির উপর ‌একটা টালির বাড়ি আর বাকি জমিটায় একটা পোল্ট্রি মুরগির ঘর করে।আর কিছুটা‌ জায়গায় শাকসব্জি আলু এসব লাগায়।অনেক আশা করে এই সব শুরু করে‌ এই ভেবে যাতে তাকে আর ঘুরতে না হয়। বাড়ির ফসলে খাওয়া দাওয়া আর পোল্ট্রি মুরগি বিক্রি করে সংসার চালানো। কিন্তু মানুষ জীবন সুখ বেশি দিন সহে না।সব কিছুই ঠিকঠাক চলছিলো কিন্তু ‌একদিনের ঝড় তার ‌জীবনের ছবিটা উল্টোপাল্টে দিলো।
   ‌‌  হঠাৎ ই এলো সেই ঝড় আম্ফান।এক রেত্রেই তাসের ঘরের মতো সব ভেঙ্গে গেল।উড়ে গেল ঘরের চাল,ভেঙ্গে গেল মুরগির ঘর মরে গেলো সব মুরগি ফসল সব জলের নিচে।খোকন বউ মেয়ে কে নিয়ে দিশে হারা।এখন সে‌কি করবে কোথায় যাবে‌ হাতে কোন পয়সা নেই অনেক প্রশ্নের মাঝে বহু চিন্তা।চাল চুলো হীন রাত্রে আকাশের নিচে। খোকন ভাবছে তাহলে কি তার ভাগ্যে সুখ নেই,আগেই সে ভালো ছিল! ভগবান একি করলে আমার।

shamit.karmakar@gmail.com