1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label সঞ্জয় আচার্য. Show all posts
Showing posts with label সঞ্জয় আচার্য. Show all posts

Sunday, September 25, 2022

স্বাধীনতার ৭৫

ছবি : ইন্টারনেট


স্বাধীনতার ৭৫

সঞ্জয় আচার্য


পুকুর নদী থেকে, দীঘির স্বচ্ছ জলতল থেকে,

একটু একটু করে সূর্যোদয় তুলে আনি ।

জনাকীর্ণ শহরের গোপন পল্লীতে রাখি,

সেখানে আমার ঘর, ঘরের দেওয়াল, সিলিং, বুকসেলফ ।


এখন আমার শরীর আলোময়

আলো ঝরে পড়ছে সুবর্ণরেখার পাড়েও ।

পার্শ্বপ্রতিক্রিয়াহীন দিগন্ত কাছে আসছে

মেঘও নুয়ে আসছে আবেগে ।


মেঘের মস্তক, গ্রীবা থেকে নেমে যাচ্ছে জমাট ছায়া

উরু বেয়ে তলপায়ের দিকে ।

অশ্বারোহীর পিতার ধাবমান স্রোতে

যার স্তনের গৌরব লুটিয়েছিল,

দীর্ঘ দীর্ঘ রাত রোপণ করে যারা জল দিতে বলেছিল,

মাটি জানে, তারা সীমান্ত পার হওয়ার পরেও

এই জমানো সূর্যোদয়

আসলে রতন কাহারের জনধন একাউন্ট,

ব্রততীর মতো বেড়ে ওঠা প্রস্তাবিত সুদ ।

...(সমাপ্ত)...

Wednesday, October 6, 2021

প্রলেপ



প্রলেপ

সঞ্জয় আচার্য 

কিছু অনার্য জ্যোৎস্না আজ আবার কৌম আবেশে

নিষিদ্ধ সীমারেখা পেরিয়ে যেতে চাইছে।

একটু আবছায়া ভালোবেসে কেন যে আমিও

তাদের হাত ধরে হাঁটতে চাইছি

সে কথা তীব্র আলো বোঝে না।


দেখতে চাইলে দেখুক

মাঠে ঘাটে এবং বিধিবদ্ধ স্বজনের কাছে

ওদের অগোছালো হাসি ছড়াতে চাইলে ছড়াক

কটূক্তির অলংকার। 

আমি আরও সূর্যাস্ত মেখে নিষাদ বনভূমির কাছে

বরং রং হয়ে ঘুমিয়ে পড়বো

প্রলেপ দেওয়া এই নির্ঘুম ছেড়ে 

অনার্য জ্যোৎস্নার পাহারায়।
sanjayacharya1970@gmail.com
কলকাতা 

Wednesday, January 1, 2020

ইতু


                                                                                     ....সঞ্জয় আচার্য
ভরা ঘটে খিড়কির পথ বেয়ে
ওই এলো বুঝি অগ্রাণের ভোর তুলসিতলায়।
 লতাপাতা দামগুলি বেষ্টিত জাগরণে জাগরণে
রেখেছে সরিয়ে দূর আশঙ্কার হাত।

গৃহকর্ত্রী জানে সে কথা আধফোটা প্রহরকালও,তাই
উলু উলু ধ্বনি পড়ে সারা পাড়াময়।

এইসব বৃন্তখসা হেমন্তের পাশে
মা এনে রাখলেন জলপূর্ন ইতু,সরভাঙা পুকুরের শীতল
আলস্যের চেয়ে ঢের বেশি উর্বর মনে হয়।

ছায়া ছায়া হিম-ঘুমের ভিতর
সে পৃথিবীর চিবুক ফুটেছে আভায় রাঙা হয়ে
ইতু পুজো এ মাসের শেষেই যে।

sanjayacharya1970@gmail.com
 কলকাতা