1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label সাগ্নিক সান্যাল. Show all posts
Showing posts with label সাগ্নিক সান্যাল. Show all posts

Wednesday, October 21, 2020

দগ্ধ ঈশ্বরী

 

ছবি : ইন্টারনেট
                                                                         
সাগ্নিক সান্যাল

ক্ষুরাঘাতে প্লাবিত বিশ্বে

আমার দগ্ধ ঈশ্বরী শব্দহীন

তার আলোর ঔজ্বল্য চোখ আজ নিস্পৃহ।।

নদীতীরে কাশফুলে ছেয়ে গেছে চর

আমার চতুর্দিকে সেইসব

পেঁজা মেঘ মালা গেঁথে যাচ্ছে।

মেঘের পশমিনা ধানক্ষেতের আঙিনা

দিয়ে তার প্রবেশপথ প্রসারিত।

নিঃসঙ্গ মানুষ ভেসে যাচ্ছে

কাশবন থেকে তীব্রতম ঘন্টার আওয়াজের দিকে

নদীঘাট প্রাণ খুলে তারা ফিরে

উমা আসছে যে দ্বারে।

নাকি শুধু ভ্রান্তি, কোন মাতৃমুখ স্পষ্ট বেদনায় জাগে!

যারা দেখে নাই ,

অস্তিত্বের কাঠামো

হাড়গোড় রক্তের নহর

বিবস্ত্র খড়ে আশ্বিনের প্রতিমা

যারা মোছেনি পোড়া দাগ ক্লান্তিতে লুটিয়ে 

পড়া মুখ মায়ের আঁচলে,

ওদের বলে দিও

এই বিরহ বিলীন ভোরবেলায়

ঘরে ফিরবে না উমা।।

sagniksanyal99@gmail.com
হুগলী


Friday, May 1, 2020

কারখানার গান

                                                                              ...সাগ্নিক সান্যাল

        একটা অন্ধগলি,তাতে কিছু মানুষের অবিচল হেঁটে চলা। কোন অন্তিমে এক ফালি সূর্য ল্যাম্পপোস্টের আলোর সাথে আড়ি করে পালিয়ে যায়; সেই সূর্য ডোবা ঘাটের জলে এই মানুষগুলো স্নান করবে, ধুয়ে নেবে তাদের গায়ে লেগে থাকা কয়লার ছাই, কাদামাটির ধুলো ফসফেটের গন্ধ।এই ধোয়া জলে জোৎস্না খেলা করে মাতাল স্বপ্নের বিশ্বাসে তাদের আরেকটা দিনের জন্য বাঁচিয়ে রাখবে। যখন ঘুম ভেঙ্গে যাওয়া হাজার হর্নের আওয়াজে সহস্র পা, চাকার গতিতে চব্বিশ ঘন্টা পেরিয়ে যাবে আবার তারা ফিরে আসবে এই অন্ধগলিতে। যেখানে আধাঁরে আধাঁরে চোখ ধাঁধিয়ে যাবে, গল্প বদলে যাবে, ছন্দপতন ঘটবে আরেকটা নিঃশ্বাস-প্রশ্বাসের।।


sagniksanyal99@gmail.com