1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label অনু গল্প. Show all posts
Showing posts with label অনু গল্প. Show all posts

Wednesday, January 1, 2020

মধুরেণ সমাপয়েৎ

                                                                                         ...সঞ্জয় গায়েন 
          ধ্যাৎ, এমনটা আবার হয় নাকি?
হতে পারতো, ছেলেটা যদি গ্রামের মুখ্যুসুখ্যু হতো। তুমি তো বলছো,শহুরে ছেলে, তাও আবার ইঞ্জিনিয়ার, প্রাইভেট কোম্পানীতে চাকরী করে, সেই ছেলে নিজের বউএর জন্য ওই কটা টাকা খরচ করে না। এ বিশ্বাস করা অসম্ভব। না না, অনেক ছেলে বউয়ের পার্লার খরচ, প্রত্যেক হপ্তান্তে হেথা হোতা ঘুরতে যেতে চাওয়া, দুদিন ছাড়াই এটা কিনে দাও, ওটা কিনে দাও বলে বায়নাক্কা করা, এসবের জন্য খরচ করতে রাজী হয় না। নামী দামী তেল, স্যাম্পু, বডিলোশন, ফেসপাউডার এরকম হাজারো জিনিস কেনা নিয়েও গোঁৎ গোঁৎ করে। তা ব’লে ন্যাপকিন কিনে দেবে না এটা হতে পারে নাকি?
বেশ। মেনে নিচ্ছি। সংসারে সবই হয়।
তারপর কি হল বলো।  
মেয়েটার মা বিয়ের পর প্রথম তিনমাস স-অ-ব খরচ দিয়ে যেতো, সে তো বললে। তা-আ-র-প-অ-র?
কে মারা গেল!
ওঃ! মেয়েটার ঠাকুমা! এমনভাবে বললে, আমি ভাবলাম, মেয়েটাই...
অ্যাঁ! কী বলছো? ঠাকুমা মারা যাওয়ার খবর পেয়ে মেয়েটাকে একাকে ট্রেনে তুলে দিল? নাতজামাই হিসাবে শেষ দেখা দেখতেও এলো না! হ্যাঁ, সেটা আর অসম্ভব কি? যে ছেলে নিজের বউএর ন্যাপকিন কিনে দেয় না, সে সেই বউএর ঠাকুমার মৃত্যুতে একটা টাকাও খরচ করবে না, এটা জলের মতো পরিষ্কার।
আচ্ছা, এবার বুঝলাম। সেই থেকে দু-উ-উ মাস হয়ে গেলো। মেয়েটা বাপের বাড়িতে। কোন খোঁজখবর পর্যন্ত নেয় না। এটাই স্বাভাবিক।
কী বলছো কী? এতকিছুর পরও মেয়েটা আবার শ্বশুরবাড়ি গেল। মানে যেতে পারলো। যাক। মধুরেণ সমাপয়েৎ।
কিন্তু এই অসম্ভবটা সম্ভব হল কি করে? মেয়ের মায়ের জন্য? আচ্ছা। হ্যাঁ মেয়ের বাবা ওর বিয়ের আগেই মারা গিয়েছে, সে তো জানি। মায়ের পেনশানের টাকাতেই ওদের সংসার চলতো, সেটা না বললেও বুঝি।
ওঃ, শেষ পর্যন্ত এই ব্যবস্থা হল। সেই পেনশানের টাকার অর্ধেক প্রত্যেক মাসে জামাইয়ের হাতে তুলে দিতে হবে। 
আমি ঠিক ভুল বলার কে? আর বলার প্রয়োজনটাই বা কোথায়। মেয়েটা তো নিজের সুখের জন্য এটা মেনে নিয়েছে। হ্যাঁ, মেয়েরাই মেনে নেয়। মানিয়ে নেয়।
কেন বলো তো? মেয়েরা বড্ড সুখী হতে চায়।  


sanjoygayen19@gmail.com

দাগ



                                              ...মৌসুমী চক্রবর্তী 

          ক্লাসে জিওগ্রাফি খাতায় নিজের নম্বর দেখে খুশি হয় রিয়া। এবার ঠিক সেকেন্ড হবেই। বাংলায় কাঁচা না হলে ফার্স্ট হতো।লাস্ট পিরিয়ড, ছুটির ঘন্টা বাজল। ব্যাগ কাঁধে রিয়া ছুটলো মেন গেটের দিকে। ওদের আবাসনের সব মেয়েরা একসাথে বাড়ি ফেরে। আজ রিয়া মনাদির সঙ্গে গল্প করতে লাগল। মনাদি পরের বছর ফাইন আর্টস নিয়ে শান্তি নিকেতনে পড়তে যাবে। রিয়া সবে ক্লাস এইট। কিন্তু ফাইন আর্টস ওরও ভালো লাগে। স্কুল থেকে বাড়ি ফেরা, এটুকু রিয়ার স্বাধীন চিন্তার সময়। বাড়ি ফিরলেই সব কিছু অন্যরকম হয়ে যায়। মায়ের বিষাদ জড়ানো জীবনে রিয়াই একমাত্র মানুষ, যাকে ঘিরে মা মুক্তির খোঁজ করে। মা বাবার বিয়েটা না হলেই ভালো হতো। অন্তত রিয়াকে এই বিষাদপুরীর বাসিন্দা হতে হতো না। আজকাল মা আবার তাকে সন্দেহ করছে। বাড়ি থেকে বেরতেও দেয়না সে ভাবে। স্কুলের জন্য বেরুলেই তার বইয়ের তাক, খাতার ভিতর চেকিং চলে মায়ের। রিয়ার বিশ্রী লাগে। মা কে মানসিক রুগি বলে মনে হয় তার।কিন্তু কিছু করার নেই। এই অসুখী দম্পতিই তার জগৎ।
          অঙ্কের স্যারের কাছে দুদিন পরপর কামাই হয়ে গেল রিয়ার। টনসিল ফুলে জ্বর। প্রতি মাসেই কয়েকদিন এমন হয়। এবার দুটো ক্লাসেই খুব ইম্পরট্যান্ট কিছু অঙ্ক করিয়েছেন স্যার। আজ টিউশনে গিয়ে রিয়া মনিকার কাছে খাতাটা চাইল।কালকে ফেরৎ দিয়ে দেবে। মনিকা ঠোঁট উল্টে এমন ভাবে মানা করল যেন এই খাতাটা পড়েই ও নাসা য় চাকরি পাবে। বিদিশাও দিতে পারবে না। সুস্মিতা নাকি আজ আনতেই ভুলে গেছে খাতাটা । মানে কেউই দেবে না। রিয়া কি করবে ভাবতে লাগল। ছেলেদের সাথে ও কথা বলে না। মা বারণ করে দিয়েছে। কি আর করা! হঠাৎ দেবমাল্য বলে শান্তশিষ্ট ছেলেটি রিয়ার দিকে তাকিয়ে বললো, যদি কালকে ফেরত দিস তবে আমার খাতা দিতে পারি। রিয়া তো খুব খুশী , বললো , একদম কালকেই তোকে দিয়ে দেবো। টিউশন থেকে ফিরে , ক্লাসের রুটিনের বইখাতা গুছিয়ে ,টিউশনির খাতাগুলো বইয়ের আলমারিতে রেখে জলদি তৈরী হয়ে স্কুল চলে গেল রিয়া। 
মা কে দেবমাল্যর খাতার কথা বলতে মনে থাকল না রিয়ার। চুক্তি অনুযায়ী মা কে তার 
সব বলার কথা, স-ও-ব।
          তারপর, স্কুলের জিওগ্র্যাফি খাতা নিয়ে আনন্দে নাচতে নাচতে বাড়ি ফিরল রিয়া। তাদের চারতলার ফ্ল্যাটের দরজা আধখোলা, রোজই তাই থাকে। মা রিয়া কে দূর থেকে দেখতে পায়। গরম গরম রুটি বা পরোটা করে দেয় । বিকেল বেলাতে রিয়া মোটেই ভাত খেতে পারেনা। দরজা ঠেলে ঘরে ঢোকে রিয়া। হঠাৎ দরজার পাশ থেকে কাঠের বাটাম দিয়ে এলোপাথারি মারতে থাকে মা! রিয়া আর্তনাদ করে ওঠে, বইয়ের ব্যাগটাকে ঢালের মতন ব্যবহার করতে চায় রিয়া , কিন্তু পারেনা। ঘাড় মাথায় অসহ্য যন্ত্রনায় মেঝেতে পড়ে যায় রিয়া, অবাক হয়ে নিজের মায়ের খুনি দৃষ্টি দেখে রিয়া। মা কি যেন বলছে , ছেলে বন্ধুর খাতা... মায়ের স্বপ্ন.. ঠান্ডায় ডুবে যাচ্ছে রিয়া, চোখে রাতের অন্ধকার নামে রিয়ার। মা কে জানানো হয়না আর কোনো কিছুই।
        পুলিশ ইন্সপেক্টরসহ চারজন অনুভা দেবীকে জেরা করে চলেছেন । অনুভা দেবী ভুলে যাচ্ছেন তার আগের বলা গল্প। মেয়ে স্কুল থেকে ফিরেই মেঝেতে পড়ে মারা গেছে, তিনি রুটি করছিলেন। নানা, তাকে রিয়া বলেছিল ঘাড়ে পিঠের ব্যথার কথা। পুলিশ মৃতদেহের ঘাড়ের নীল্চেসবুজ ঘন দাগটা দেখালে অনুভা দেবী বলতে থাকেন, আজকাল বাচ্চাদের এত ভারী ব্যাগ ক্যারী করতে হয়! সদ্যমৃত রিয়া ভাবে,’ মনরোগী বাবামায়েদেরও ভার বইতে হয় কিনা!!’


mousumichak74@gmail.com

ভোট


                                                                                                                    ...অভ্র ঘোষ
           “সার, আমার ভোট অয় নাই।”
“এতক্ষণ কোথায় ছিলেন!?’’
“সিলিপ ল'য়া বাড়ি গিয়াসিলাম।“
“সবাই লাইনে দাঁড়াল, আর আপনি বাড়ি চলে গেলেন?! আর হবেনা। ভোট শেষ।“
“দ্যান না সার, এই প্রথম ভোট দিব। এই দ্যাখেন আমার সিলিপ।“
“দেখি। আরে এটাতো আমার ইস্যু করা স্লিপ নয়। এটা রাখুন, ভেতর থেকে এনে দেখাচ্ছি।        
এই যে দেখুন, আমার ইস্যু করা স্লিপে সিরিয়াল নাম্বার, আমার সই আর আমার সীল।
আপনারটায় এটা আমার সই নয় আর সীলও তো নেই।“
“আপনি কি বলতাসেন এই সিলিপ আমি বানাইয়া আনসি?”
“তাতো আমি জানিনা। কিন্তু ভোট আর দেওয়া যাবেনা। সময় শেষ।“
“দিতে দিবেন না?”
“প্লিজ, কিছু মনে করবেন না, পারবোনা।“
“চইলা যাবো?“
“হ্যাঁ, সরি।”
          ন্যাশানাল হাইওয়ে থেকে ডানদিকে ঢুকে ঝাড়া পঁয়তাল্লিশ মিনিট কাঁচা রাস্তা দিয়ে বাস চলার পর বিকেল শেষের মুখে বুথে পৌঁছালাম। অজ পাড়া গাঁ। স্কুল চত্বরে একটা বাঁধানো গাছতলা। টিউবওয়েল। কুয়ো। কাগজপত্র রেডি করে খেয়ে শুতে শুতে রাত দশটা। মাঝ রাতে লোড শেডিং। মশার কামড়। সকালে উঠে সব বিধি বন্দোবস্ত করে, সারাদিন টেনশানে কাটিয়ে, চাপ সামলে, সীল করার আগে ইভিএম বাকি পোলিং অফিসারদের জিম্মায়  রেখে একটু বাইরে এসে দাঁড়ালাম। অবসার্ভার চলে যাওয়ায় পাহারা একটু হালকা হয়েছে। গাছতলায় একটা দুটো জটলা। সেখান থেকে একটি মেয়ে এদিকে  আসছে চোখে পড়লো। কাছে আসতে দেখলাম, চোখে লাগার মতই। আঠারো উনিশ বছর বয়েস, পূর্ণযৌবনা, কালো আর গোলাপী কম্বিনেশানের জামাটা কি মানিয়েছে, আহা! চোখ নামিয়ে হেসে বলল, “সার, আমার ভোট অয় নাই।” খুব ইচ্ছে করছিল অ্যালাউ করি কিন্তু আইন। বুথের ভেতর থেকে ফেলে দেওয়া স্লিপ এনে দেখানোর সময় আমারই বয়সী ফার্স্ট পোলিং প্রাইমারি টীচারটি কিছু বলার চেষ্টা করেছিল কিন্তু আইন সবার ওপরে। বাইরে এসে দেখলাম জটলা আর ভীড় যেন কিছু বেড়েছে। মেয়েটি চলে যেতে যেতে একবার পেছন ফিরে দেখলো কিন্তু আমি আইনের দাস, যৌবনের ডাকে সাড়া দেওয়া এখানে অসম্ভব। মেঠো রাস্তার বাঁকে মেয়েটি আড়াল হয়ে যেতে ভীড়টাও হাল্কা হয়ে গেলো। মোটা গোঁফের ফাঁক দিয়ে থার্ড পোলিং বলল যে আমার ডিসিশানটাই ঠিক।
          গেরামের সব ছোঁড়া গুলান আমার পিছে পরে থাকে দুটা কথা কওনের জন্য আর কলকাতার এই পিসাইডিং অফিসার  আমারে ফিরাইয়া দিল! এমনি ইনসাল্ট আমার আগে অয় নাই। বাবায় বলছিল বটে খুব কড়া লক। বুথের ভিতর সারাদিন কাউরে ঝামেলা করতে দেয় নাই। কিন্তু আমারেও ফিরাইয়া দিবে তা ভাবি নাই। মায়ে মানা করছিল কিন্তু জিদ চাইপ্যা গেলে আমি নিজেরে সামলাইতে পারিনা। প্রধান জেঠায় বলতেছিল যে আর কয়েকখান ভোট দিতে পারলে জিতাটা সিওর অয়। ম্যাম্বার কাকা বলল পিসাইডিং জোয়ান ছোঁড়া, রাণীরে দিয়া একটা সিলিপ চালাইতে পারলে আরও বিশ পঁচিশটা ভোট করাইয়া দিব নে। সব সিলিপ বানান আছে। কিন্তু সে ত আমার কথা মানলই না! চোখের ভিতরে তাকাইয়া কথা বলতেছিল। আমারে বারবার চোখ নামাইতে হইতেছিল মিছা কথা কওনের জন্যে। হাইস্যা যখন সরি চাইল ইচ্ছে হইতেছিল আমিও কই। আচ্ছা, পেছন ঘুরে একবার দেখি যদি ডাকে। ধুর, মানুষটা  একদম পাথর! আরে, চোখে জল আসে ক্যান! মায়ে আবার এই সময় পিছু ডাকে। ভালো লাগতাছে না। কিসু ভাল লাগতাছে না!

ghoshabhra35@gmail.com

রামদেও


                                                                                                          ...খালিদা খানুম 

          প্রথম আলো ফোটার সময়টা খুব ভালো লাগে রামদেও সিং এর। এই সময় শহরের ঘুম ভাঙে না, আলমোড়া দিয়ে পাশ ফিরে শোয়। আর এই সময় রামদেও সিং খালি গায়ে, লেংট পরে আহিরিটোলা ঘাটে নামে। গঙ্গার ঘোলা জল কুসুম রং এর আলোতে খুব পবিত্র মনে হয়।
কোমর জলে নেমে চোখ বন্ধ করে সূর্য প্রনামের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ । মুঙ্গেরের এক অখ্যাত গ্রামের মাটি ছুঁয়ে আহিরীটোলার ঘাটে আসতে পানির কত সময় লাগে সে জানে না, সে জানে গঙ্গা মাইয়া জনমভুমি ছুঁয়ে এসেছে।কোমরজলে ডুবে থাকতে বড় আমার লাগে তার।গঙ্গা মাইয়া কে নিজের মা এর মতই লাগে।
ধীরে ধীরে জেগে উঠে শহরের ঘিঞ্জি গলি, চা এর ভাঁড় আর পুরি সবজির ঠোঙাতে ডাস্টবিন উপচে পড়ে। গাড়ির হর্ন, মুটে অয়ালাদের গালাগালি শতাব্দী প্রাচীন ইটগুলোতে ধাক্কা খেতে খেতে হারিয়ে যায় কোন কানাগলিতে। রামদেও সিং বিশমনি মোট অবলীলায় কাঁধে ফেলে গল্প করে - হাম ইহাঁ বাইশ সাল আছি মালিক।
          রামদেও সত্যি বাইশ সাল এই শহরে আছে। কমলীকে ফেলে আসতে তাকে অনেক চোখের জল ফেলতে হয়েছিলো, কিন্তু এই শহর কমলীর মুখে হাসি ফুটিয়েছে। এখন কিছু জমি কিনেছে গাঁয়ে, বিকাশ বেটা বড় হয়েছে,সেই দেখভাল করে ফসল। মাঝে মাঝে ভাবে- গাঁও চলে যাবে। কিন্তু এই শহরের বাতাসে মায়া, বড় মায়া। বাইশ সাল ধরে বড় বাজারের বিশ্বস্ত মুটে রামদেও, এক ডাকে সব মহাজন চেনে তাকে। একশ জনের শক্তি তার দু বাহুতে।
- হাম ইহাঁ বাইশ সাল সে হ্যা। রামদেও বলে। পাশে রেশমি। রেশমির ঘরে সে আসছে দু মাস থেকে। গলির নতুন মেয়ে। মুখে এখনো গ্রাম্য লাবন্য।
- বহত দিন। ব্লাউজের হুক ঠিক করতে করতে বলে রেশমি।
- হাঁ, তা ওনেক দিন । হামি এসেছিলাম তখন হামার গোঁফ উঠেছে । পেটে ভুখ।
- বৌ নাই ?
- হাঁ , কমলী, গাঁও মে।
           রামদেও লোকটাকে খারাপ লাগে না রেশমির।কোন জোর জবরদোস্তি নেই, গালি গালাজ নেই, টাকা পয়সার জোচ্চুরি নেই। সে ভাবতো লোকটির কেউ নেই, তাই আসে এ গলিতে।
রেশমি বলে - তোমার বৌ আছে , তবু তুমি আসো ? তোমাকে তো ভালো মনে হতো।
রামদেও হাসে, বলে - ভুখ লাগতা হ্যায়, হামে ভি, তুমে ভি। লাগতা নেহি ক্যায়া ?

                                                             bnmkhanum@gmail.com

Saturday, September 28, 2019

বিশ্ব উষ্ণায়ন



ছবি-আন্তর্জাল

প্রফেসর রাজেশ বিশ্ব উষ্ণায়নের উপর বক্তৃতা দিলেন। বললেন
, এই বিশ্ব উষ্ণায়নের কারণ, তার প্রভাব এবং কীভাবে এর সমাধন করা সম্ভব। এরপর বাড়ি ফেরার পথ ধরলেন। হঠাৎ ফোন। তার ব‌উ রীতার ফোন। ধরতেই হুকুম এলো, বাড়িতে ঢোকার সময় যেন দুটো গরমমশলার প‍্যাকেট কিনে আনে কারণ আজ রাতে মাংস রান্না করছে সে। সব কিছু কিনেছিল। শুধু ওটাই ভুলে গেছে। নিয়ে যাবো বলে রাজেশ ফোন কেটে দেয়। এরপর বাড়িতে এসে সোফার উপর ফাইলটা রেখে রান্নাঘরে গিয়ে গরমমশলা রীতার হাতে দিতেই সে বিরক্তি নিয়ে বললো
-
দুটো প‍্যাকেট আনতে বলেছিলাম। আর নিয়ে আসলে একটা। একটা কাজ‌ও যদি তোমাকে দিয়ে হয়!
চুপচাপ কথা হজম করে রান্না ঘর থেকে সে বেরিয়ে আসতেই পাশের ঘর থেকে তার মেয়ে ডাকলো। মেয়ের কাছে যেতেই সে বলে
-
বাবা, কবে থেকে বলছি তোমাকে যে চিলড্রেন্সে নিয়ে চলো। তোমাকে যে খেলনাটির কথা বলেছিলাম সেটা কি বিক্রি হয়ে যাওয়ার পর যাবে।
মেয়ের কাছেও এক প্রকার কথা শুনে কিছুই না বলে ওয়াশ রুমে গিয়ে দেখে কল থেকে জল খুব ধীরে পড়ছে। কিছুটা বিরক্তি নিয়ে সে বলে
-
কলে জল পড়ছে না। একটু দেখে তো রাখতে পারো। ট‍্যাঙ্কটা ফুল আছে কিনা দেখে তো আসতে পারো।
শুনে রীতা বলে - কবে থেকে পাম্পটা গণ্ডগোল করছে। চালু করলেই সোঁ সোঁ শব্দ করে কিছুক্ষণ চলার পর বন্ধ হয়ে যাচ্ছে। তোমাকে কতবার বলতে হবে শুনি যে পাম্পটা মেকানিককে দেখাও।
রাজেশ চুপসে গিয়ে কোনোমতে ধরে রাখা ড্রামের অল্প জলে হাতমুখ ধুয়ে বেরিয়ে এসে হল ঘরের দিকে যেতেই তার মা দোতলা থেকে নামতে-নামতে বলে
-
হ‍্যাঁরে, আমার তো প্রেসারের  ওষুধ শেষের মুখে। ডাক্তারের কাছে কবে নিয়ে যাবি। এর মধ‍্যে তো আবার ব্লাড টেস্টটা করাতে হবে। সুগারের অবস্থা কীরকম কে জানে!
সবটা শুনে রাজেশ ধপ করে হল ঘরের সোফায় বসে পড়ে একটি দীর্ঘশ্বাস ছেড়ে রীতার দিয়ে যাওয়া গরম চায়ে মুখ দিতে গিয়ে জিভে ছ‍্যাঁকা খেয়ে সোফার গায়ে হেলান দিয়ে হালকা মুখ বেঁকিয়ে ভাবতে থাকে যে বিশ্ব উষ্ণায়নের জের এখন বাইরের পরিবেশ থেকে সংসারে ঢুকে পড়ে তার খেল দেখাতে শুরু করেছে ...



লেখক -  সোমনাথ বেনিয়া
somnathbenia14@gmail.com

বৃদ্ধাশ্রম



   
 আজও জানালার বাইরে উঁকি দিচ্ছে চেনা আকাশটা। নিম গাছের ঘন সবুজ পাতার ভিতর থেকে কয়েকটা ছাতারের ঝগড়ার আওয়াজ ভেসে আসছে মাঝে মাঝে। দূরের রাস্তায় অস্পষ্ট ছুটে যাচ্ছে কাগজের হকার। কেন যে আজকাল এত তাড়াতাড়ি ঘুম ভেঙ্গে যাচ্ছে! আরও কিছুক্ষণ তো ঘুমিয়ে থাকাই যায়। এখানে কীসের তাড়া এত? সারাদিন কথা আর কথা ছাড়া আর কী বা আছে? ওই তো ওপাশে ঘুমিয়ে আছে সরলা। ঘুম থেকে উঠে দু’দন্ড ঝিমিয়ে নেবে, তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়েই বলতে শুরু করবে, ‛এককালে এই সকালগুলোয় কী ব‍্যাস্ততা ছিল! অপুর বাবার আপিস যাবার তাড়া, অপুর স্কুল---আমার দম ফেলার যো ছিল না। ওর বাবা তো ভীষণ রাশভারী মানুষ। ওর যা কিছু আবদার ছিল, সব আমার কাছে। এইতো সেদিন চাকরি পাবার পরও বলল, যেখানেই পোস্টিং হোক, আমাকেও ওর সাথে যেতে হবে।’
     এরপর কিছুক্ষণ চোখের কোণ মুছবে। আবার দীর্ঘশ্বাস ছেড়ে বলবে,‛আর এখন কার সাথে কে রইল! সবই কপাল, আপনাকে আর কী বলব! আপনার কথাও তো সব শুনেছি। একই কাহিনী। তবু বলি, বলতে বলতে যদি মনটা একটু হাল্কা হয়!
     প্রণতি, মাধবী, শোভা, সরলা সবার কাহিনীই এক। গঙ্গাপাড়ের এই দোতলা বাড়িটাতে প্রায় সারাদিনই তাদের আত্মজার স্মৃতি রোমন্থন চলে। আসলে এই ঘরগুলোতে সরলারা একা থাকেন না। তাদের ছেলেমেয়েরাও বন্দি থাকে চার দেওয়ালের মধ‍্যে।
       
    
লেখক - দেব চক্রবর্তী
tapanchk@yahoo.com