1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label প্রথম বর্ষ । প্রথম সংখ্যা । মহালয়া । আশ্বিন। ১৪২৬. Show all posts
Showing posts with label প্রথম বর্ষ । প্রথম সংখ্যা । মহালয়া । আশ্বিন। ১৪২৬. Show all posts

Saturday, September 28, 2019

প্রথম বর্ষ । প্রথম সংখ্যা । মহালয়া । আশ্বিন । ১৪২৬

  • সম্পাদকীয়

  • তরুণ চক্রবর্তী
    সম্পাদক
     অবশেষে শরতের উজ্বল আকাশে,মহালয়ার পূণ্য প্রভাতে,দিগন্ত বিস্তৃত মাঠে কাশফুলের শুভ্র আন্দোলনের মধ্যে,ভোরের শিউলির মন মাতানো সুবাসে,চারিদিকে আগমনী গানের আবহে , প্রকাশ হলো ‘বইসই’ ওয়েবজিনের প্রথম সংখ্যা।
      যদিও ওয়েবজিন , তবুও একজন প্রবীন ও একজন নবীন মানুষের পক্ষে ব্যাপারটা ঠিক ঠাক করে পাঠকের দরবারে হাজির করা,বাংলায় যাকে বলে , প্রায় হারকিউলিন টাস্ক । সেইজন্য আরম্ভটা অনেক আগে শুরু হলেও , প্রকাশটা অনেক বিলম্বিত । আমরা ভেবেছিলাম বাংলা নববর্ষে প্রথম প্রকাশ হবে  । কিন্তু , বিভিন্ন কারণে সেটা পিছিয়ে রথযাত্রা ঠিক হোল। সেটাও বাস্তবায়িত হল না।তারপর,  অবশেষে মহালয়ার পুণ্যপ্রভাতে আশা পূর্ণ হোল। এরজন্য সমস্ত শুভানুধ্যায়ীদের  কাছে আমরা কৃতজ্ঞ।
        আশা দেওয়ার সাথে নিরাশ করার লোকের অভাব এ  বঙ্গভুমে কম পড়ে নাই ।তবুও সমস্ত প্রতিকূলতাকে জয় করে ‘বইসই’ আজ ডিজিটাল দুনিয়ায় প্রথম পা রাখলো । পাঠক ও লেখকের যৌথ আশীর্বাদই তার দীর্ঘ জীবনের পাথেয় ।
        ‘ বইসই ‘  পরিবার মনে করে , আগামী দিনে ডিজিটাল পত্রিকা ও বই-ই , সাহিত্যের দুনিয়ায় মূল স্থান নেবে । তাদের এই চিন্তা ভুল কি ঠিক ভবিষ্যতই বলবে । তবে এই চিন্তা থেকেই , একজন প্রবীণ ও একজন নবীন চিকিৎসক , তাদের পেশাগত দায়বদ্ধতার মধ্যেও সময় করে , এই উদ্যোগে ব্রতী হয়েছে ।
          আপাতত আমাদের পরিকল্পনা,প্রতি তিনমাস অন্তর আপনাদের সামনে আসা।পরবর্তী  সংখ্যা,প্রকাশ হবে বইমেলা উপলক্ষে।’বইমেলা’ সংখ্যা।জানুয়ারী,২০২০তে।পাঠকদের কাছ থেকে অগ্রিম শুভেচ্ছা ও আশীর্বাদ চেয়ে রাখলাম।
           ‘ বইসই ‘ এক নবীন কিশোর । সে তার সাহিত্যের বাঁশরিতে  সুর তুলে , পা দিয়েছে ডিজিটাল দুনিয়ার বিশাল জগতে । আসুন , তাকে আমরা আশীর্বাদ করি, সে যেন কখনো বেসুরো না হয় ।
       সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা।
        ধন্যবাদান্তে 

    •    মহালয়া , ২০১৯

          সম্পাদক

        ' বইসই '                                                                                          

  •                                                                                            

আমার কথা
চিরাঞ্জিত ঘোষ
প্রধান কার্যকরী সম্পাদক

 "খাচ্ছিল তাঁতি তাঁত বুনে ,কাল হলো এঁড়ে গরু কিনে" আমার অবস্থা ঠিক অনেকটা এই রকম। করছিলাম ডাক্তারি ,করতে আরম্ভ করলাম পত্রিকার কারিগরী সম্পাদনা।আসলে আমাদের অবচেতন মনের ভেতরে যে সূক্ষ ইচ্ছে গুলো জমে থাকে,তা বহিঃ প্রকাশের অপেক্ষায় থাকে মাত্র।সৃষ্টির কোন সময়ে কিছু প্রোটিনের একত্রী করণে যেমন প্রানের উৎপত্তি হয়েছিল,এবং বহু লক্ষ বছরের চেষ্টায় আজকের মানুষে পরিণত হওয়া,তেমনি আমার আর ডাঃ তরুণ চক্রবর্তীর কোনো এক হসপিটাল রাউন্ডে বইসই প্রাণ প্ৰতিষ্ঠা পায়। যেমনি প্রাণ প্ৰতিষ্ঠা পাওয়া ,তেমনি কাজে লেগে গেলাম।একটু একটু করে, আজ মহালয়ার পুণ্য লগ্নে বইসই ওয়েবজিন কে পূর্ণ রূপে উপস্থিত করতে পারলাম।আপনারা বিচার করবেন, ভালো না মন্দ, আমি সৃষ্টি সুখের উল্লাসে কাজ করেছি।  ডাক্তারি করার ফাঁকে কম্পিউটার নিয়ে খেলতে খেলতে যে কাজ গুলি শিখেছিলাম, সেগুলি যে কোনোদিন  এরকম ভাবে কাজে লাগবে তা আমার কাছে অভাবনীয়।

আজকের এই ডিজিটাল জগতে বইসই ওয়েবজিনকে সংযোজন করতে পেরে আমি খুবই  আনন্দিত। যারা আমাদের প্রথম সংখ্যার জন্য  লেখা দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতেও আমাদের আরো ভালো ভালো লেখা দেবেন আশারাখি। আপনারা পড়ুন, এবং অন্যদের পড়ান। এবং জানুয়ারি,২০২০ ,  বইমেলা সংখ্যার জন্য অপেক্ষা করুন।আমাদের নতুন নতুন আপডেট পেতে Facebook পেজে ও বইসই ওয়েবজিনে like ও follow করে রাখুন। আগাম শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন ও বইসই ওয়েবজিন পড়ুন ও অপরকে পড়ান। 


 ধন্যবাদান্তে 

প্রধান কার্যকরী সম্পাদক

 ' বইসই '



সূচিপত্র 
 
লেখা পড়তে ক্লিক করুন
👇

কবিতা














 বড়গল্প




 গল্প





 ছোটগল্প


 ভ্রমণ



ছড়া


অনু গল্প 



অনুবাদ সাহিত্য
প্রবন্ধ