1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

Showing posts with label দ্বিতীয় বর্ষ. Show all posts
Showing posts with label দ্বিতীয় বর্ষ. Show all posts

Thursday, July 1, 2021

দ্বিতীয় বর্ষ । চতুর্থ সংখ্যা। বর্ষা সংখ্যা । আষাঢ় । ১৪২৮


সম্পাদকীয়

তরুণ চক্রবর্তী
সম্পাদক
          বর্ষা অনেক মানুষের কাছেই প্রিয় ঋতু।রবি ঠাকুরেরও অন্যতম প্রিয় ঋতু ছিল বর্ষা।কত গান,কত কবিতা লিখেছেন তিনি এই ঋতু নিয়ে।আষাঢ়স্য প্রথম দিবস কিংবা বাদল দিনের প্রথম কদমফুলের দিন কেটে গেছে,তবু বর্ষা এখনো আছে।তাই আষাঢ়ের মাঝামাঝি,বইসই,তার ওয়েবজিনের বর্ষা সংখ্যা প্রকাশ করলো।
         মহামারীর দ্বিতীয় ঢেউ স্তিমিত,ভ্যাকসিন দেওয়ার কর্মযজ্ঞ চলছে পুরোদমে।এরমধ্যেই ঘ্রানে পাওয়া যাচ্ছে বৃস্টি ভেজা ছাতিম ফুলের যৌনতা মেশানো সোঁদা গন্ধ।সে যেনো ডাক পাঠিয়েছে তার প্রেমিকা পূর্ণ প্রস্ফুটিত কদম্ব ফুলকে অভিসারের জন্য।বর্ষা তো ফুলের ঋতু।বেল,জুঁই,বকুল ,আরও কত !তবু কেন যেন বারে বারে ছাতিম আর কদমের কথা মনে পড়ে !
         এই সংখ্যায় আমাদের বাছাই করা লেখার সম্ভার পাঠকদের কাছে তুলে ধরলাম।আপনাদের মনোযোগ পেলেই আমরা কৃতজ্ঞ থাকব।
     ভাল থাকুন,সুস্থ থাকুন।
     সম্পাদক
     বইসই

আমার কথা
চিরঞ্জিত ঘোষ
প্রধান কার্যকরী সম্পাদক 

“আমার সারাটা দিন, মেঘলা আকাশ, বৃষ্টি – তোমাকে দিলাম
শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম”। 
          প্রচন্ড উত্তাপ, অসহ্য গরমের পরেই বর্ষার আগমন। বর্ষা যে কত সৃষ্টিশীলতা, আবেগ ও সৌন্দর্য নিয়ে হাজির হয় তার ইয়ত্তা নেই! লেখকের সৃষ্টি যেন ভিন্নমাত্রা পায় বর্ষা ঘিরে। বর্ষাকে কেন্দ্র করে লেখা কবি-সাহিত্যিকদের গল্প, গান, কবিতা, প্রবন্ধ বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ হয়ে আছে। 'বইসই' ওয়েবজিনের দ্বিতীয় বর্ষ চতুর্থ সংখ্যা বর্ষার উদ্দেশ্যে নিবেদিত । প্রতি বারের ন্যয় এবারেও অনেক নতুন  কবি-লেখকদের কাছ থেকে এত লেখা এসেছে যে কল্পনা করা যায়না । এই যে বইসই -এর প্রতি একটা ক্রমবর্ধমান আগ্রহ তা আমাদের সমস্ত পরিশ্রমের কষ্টকেই লাঘব করে । গত বর্ষা সংখ্যার 'আমার কথা' লিখছিলাম তখন‌ আশা করেছিলাম যে এই বর্ষা সংখ্যার 'আমার কথা' আর ঘরবন্দী দশাতে লিখতে হবে না। এখনও আশা করছি আবার যখন পরবর্তী সংখ্যার আমার কথা লিখব তখন আমাদের বিশ্ব  ফিরে আসবে আলিঙ্গন ও করমর্দনের আবহ। সব ভাইরাস নিপাত যাবে এবং আমরা রোগ-জরামুক্ত পৃথিবীতে নিঃশঙ্কচিত্তে বসবাস করতে পারবো ।
           বইসই -এর  সবটাই তার প্রিয় সাহিত্যিক ও পাঠক-পাঠিকাদের জন্য। যারা আমাদের চতুর্থ  সংখ্যার জন্য  লেখা দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতেও সহযোগিতার আশা রাখি। আপনারা পড়ুন, এবং অন্যদের পড়ান। এবং পরবর্তী সংখ্যার জন্য অপেক্ষা করুন।সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর আমাদের প্রয়াস কেমন লাগছে অবশ্যই জানাবেন।আমাদের নতুন নতুন আপডেট পেতে Facebook পেজে ও বইসই ওয়েবজিনে
like ও follow করে রাখুন।
ধন্যবাদান্তে
প্রধান কার্যকরী সম্পাদক
 ' বইসই '


সূচিপত্র
লেখা পড়তে ক্লিক করুন

ধারাবাহিক


গল্প

অণুগল্প

উপন্যাস

চলচ্চিত্র সমালোচনা

পাঠপ্রতিক্রিয়া


 শিল্পাঙ্গন
চিত্রলোক 

Wednesday, October 21, 2020

দ্বিতীয় বর্ষ ।প্রথম সংখ্যা । শারদীয় সংখ্যা । কার্তিক । ১৪২৭

  সম্পাদকীয়

তরুণ চক্রবর্তী
সম্পাদক

                  বাঙালীর সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজার প্রস্তুতি শেষের পথে । ঢাকে কাঠি পড়ার সময় হয়ে
 এলো  । শহরের শেষে,গ্রামের প্রান্তে, কাশফুল শরতের হাওয়ায় মাথা দোলাচ্ছে । আকাশেও পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে ।শিউলি তলায়, ভোরবেলায়, শিশির সিক্ত শিউলি ফুল শরতের জানান দিচ্ছে।  ওপর ওপর সবকিছু যেন ঠিক আছে, কিন্তু সবাই অন্তরে অনুভব করছে এক বেসুরো সুর । যা গত ছমাস ধরে আমাদের শরীর ও মন ক্রমাগত বিধ্বস্ত করে চলেছে । এই করোনাকাল কবে   যে শেষ  হবে ,কে জানে ! 
 তবুও প্রতিশ্রুতিমত আমাদের “ আগমনী’ সংখ্যা , পুজোর ডালি হিসাবে আপনাদের হাতে তুলে দিলাম । ভালো মন্দ বিচারের ভার সম্পূর্ণ ভাবে পাঠকের ।
       আমাদের দপ্তরে , পূজা সংখ্যার জন্য প্রচুর লেখা এসেছিল । তার মধ্য থেকে, নির্বাচিত লেখা গুলো আপনাদের কাছে নিবেদন করলাম । সমস্ত লেখক , যারা আমাদের লেখা পাঠিয়েছেন , তাঁদের সবাইকে জানাই আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ , প্রীতি ও শুভেচ্ছা।
       সমস্ত পাঠকদের , ‘ বইসই ‘ এর তরফ থেকে শারদীয় নমস্কার।

   ধন্যবাদান্তে 
   সম্পাদক 
   ‘বইসই'


আমার কথা


চিরঞ্জিত ঘোষ
প্রধান কার্যকরী সম্পাদক

“সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তিসমন্বিতে। 
 ভয়েভ্যস্ত্রাহি নাে দেবি দুর্গে দেবি নমােহস্তুতে৷” 
দেবি, আপনি সর্ব কার্য ও কারণ-রূপিণী, সর্বেশ্বরী, সর্ব শক্তিময়ী ও দুজ্ঞেয়া।। 
দেবি, আপনি আমাদিগকে সকল আপদ হইতে রক্ষা করুন। হে নারায়ণি, আপনাকে প্রণাম।
                                                                                    … শ্রীশ্রীচণ্ডী

                      শুরু হয়ে গেল বাঙালির সবচেয়ে বড়  উৎসব, দুর্গাপূজা। এবার মহামারী করোনার কারণে দুর্গাপূজার আনন্দ অনেকটা ম্লান। উৎসবের সব ক্ষেত্রেই থাকছে স্বাস্থ্যবিধির কড়া নির্দেশ। বিভিন্ন দুর্গমতা সত্ত্বেও 'বইসই' ওয়েবজিনের দ্বিতীয় বর্ষ ,প্রথম সংখ্যা   ' আগমনী '  প্রকাশ করা হল। মা দুর্গার কাছে  একটাই প্রার্থনা করোনা মুক্ত পৃথিবী। দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সকলকে। সকলে সাবধানে থাকবেন সুরক্ষিত থাকবেন।

        যারা আমাদের এই  সংখ্যার জন্য  লেখা দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতেও সহযোগিতার আশা রাখি। আপনারা পড়ুন, এবং অন্যদের পড়ান। এবং পরবর্তী সংখ্যার জন্য অপেক্ষা করুন।আমাদের নতুন নতুন আপডেট পেতে Facebook পেজে ও বইসই ওয়েবজিনে
like ও follow করে রাখুন।


ধন্যবাদান্তে

প্রধান কার্যকরী সম্পাদক
 ' বইসই '



সূচিপত্র
লেখা পড়তে ক্লিক করুন

 ধারাবাহিক

গল্প

অণুগল্প

ছোটোগল্প

কল্পবিজ্ঞান
নভেলা

নাটক

ছড়া

কবিতা

ভ্রমন

প্রবন্ধ

পাঠ-প্রতিক্রিয়া

চলচ্চিত্র সমালোচনা

চিত্রলোক